চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফারাজ হোসেন সাহসিকতা পুরস্কারের জন্য আবেদন আহ্বান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩২ অপরাহ্ণ ৩০, অক্টোবর ২০১৯
বাংলাদেশ
A A

ঢাকার হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার সময় ফারাজ হোসেনের সাহসিকতাকে চিরভাস্বর করে রাখতে পেপসিকো গ্লোবাল ‘ফারাজ হোসেন সাহসিকতা পুরস্কার ২০১৯’-এর জন্য সাহসী হৃদয়ের সন্ধান করছে। এই পুরস্কারের জন্য আবেদনপত্র জমা দেয়া যাবে আগামী ৩১ অক্টোবর ২০১৯ পর্যন্ত।

হোলি আর্টিজান বেকারিতে ২০১৬ সালের ১ জুলাই ভয়ানক হামলার ঘটনায় নিহত হন ফারাজ আইয়াজ হোসেন। জঙ্গি হামলার সময় নিজেকে রক্ষার সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু দুই বন্ধুকে ছেড়ে আসতে অস্বীকৃতি জানানোয় সন্ত্রাসীদের হাতে প্রাণ হারান ফারাজ। পুরো বিশ্ব অবলোকন করেছিল ২০ বছর বয়সী ফারাজ আইয়াজ হোসেনের অদম্য সাহসিকতা এবং মানবিকতা, যা বিশ্বব্যাপী ব্যাপক প্রশংশিত হয়েছে। ফারাজের এই আত্মোৎসর্গ এবং সাহসিকতার নিদর্শনস্বরূপ ২০১৬ সালে চালু হয় ফারাজ হোসেন সাহসিকতা পুরস্কার।

সঙ্গী বা সহকর্মীর প্রতি সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপন এবং বাংলাদেশের যুব সমাজে সাহসিকতার স্বীকৃতি প্রদান করাই এই পুরস্কারের মূল লক্ষ্য। বিজয়ীদের স্বীকৃতি সনদ এবং একটি স্মারক প্রদানের পাশাপাশি দেয়া হবে ১০ হাজার ডলার।

বাংলাদেশের সেই সাহসী সন্তান এই পুরস্কার অর্জন করতে পারবেন যিনি অসাধারণ ব্যক্তিগত সাহসিকতার দৃষ্টান্ত স্থাপনে পারদর্শী, অন্যদের সাহায্য করতে উদ্যোগী, সর্বোচ্চ নৈতিক মূল্যবোধের প্রতীক এবং বাংলাদেশের অনূর্ধ্ব ৩৫ বছরের কোনো পুরুষ কিংবা নারী।

মো. মিরাজ সরদারকে প্রথমবারের মতো ‘ফারাজ হোসেন সাহসিকতা পুরস্কার ২০১৬’ দেয়া হয়। মাদারীপুরের কলেজ শিক্ষকের উপর হামলাকারী একজনকে হাতেনাতে ধরে ফেলেন মিরাজ। এছাড়াও ২০১৭ সালে ছিনতাইকারীকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে নিহত খন্দকার আবু তালহাকে ওই বছরের জন্য ‘ফারাজ হোসেন সাহসিকতা পুরস্কার’ দেয়া হয়েছিল।

সাধারণের কাছে এই পুরস্কারের যোগ্য তরুণ-তরুণী খুঁজতে সহযোগিতা চেয়েছে সংস্থাটি। কারও কাছে এমন কোনো তরুণ কিংবা তরুণীর সন্ধান জানা থাকলে তা [email protected] অথবা +৮৮০১৭০৪১৬৬৭৭০ এবং +৮৮০১৩১৩৪৯৪৩০৯ নম্বরে (সকাল ৯টা থেকে রাত ৮টা) যোগাযোগ করতে বলা হয়েছে।

Reneta

বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে গঠিত বিচারকমণ্ডলী সব প্রস্তাবিতদের মধ্য থেকে একজনকে বিজয়ী ঘোষণা করবেন, আর তিনিই পাবেন ২০১৯ সালের ফারাজ হোসেন সাহসিকতা পুরস্কার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুলশান হলি আর্টিজান
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT