চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ফাতি জন্মগত স্ট্রাইকার, বহুদূর যাবে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৭ পূর্বাহ্ণ ১২, ডিসেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

লিওনেল মেসির মঞ্চে আনসু ফাতির বন্দনা। ১৭ বছর বয়সী ফুটবলারের গোলে একদিন আগেই জয় পেয়েছে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে তিনি সর্বকনিষ্ঠ স্কোরার।

চ্যাম্পিয়ন্স লিগে ওই ম্যাচ ছিল বার্সার কাছে নিয়মরক্ষার। মেসিকে বিশ্রাম দেয়া হয়েছিল। এমন ম্যাচে ইতিহাসে ঢুকে যান ফাতি। তার আগে চ্যাম্পিয়ন্স লিগে সর্বকনিষ্ঠ স্কোরার হিসেবে রেকর্ড ছিল পিটার ওফরি কুয়ায়ের। অলিম্পিয়াকোসের এ ফুটবলার গোলটি করেছিলেন ১৯৯৭ সালে। তখন তার বয়স ছিল ১৭ বছর ১৯৫দিন। সেখানে ফাতির বয়স ১৭ বছর ৪০দিন।

সান সিরোতে ইন্টারের মাঠে ফাতির গোল নিয়ে শুধুই আলোচনা। ফাতির নিজের কথায়, ‘আমি সুয়ারেজের পাস থেকে গোল করার পর দেখলাম গ্যালারি পুরো শান্ত। দারুণ এক অভিজ্ঞতা।’

Banglabid

ফাতির গতির ফুটবল নিয়ে কথা বলেছেন কোচ আর্নেস্টো ভালভার্দে। তার কথায়, ‘ফাতির গোলটি একবারে সময়মতো হয়েছে। লা লিগাতে সে গোল করার পরে বুঝতে পেরেছিলাম, সুযোগ পেলে আবার তা কাজে লাগাতে পারবে। সেটা ফাতি করে দেখাল। আবারও বলছি, ফাতি জন্মগত স্ট্রাইকার। সুযোগসন্ধানীও। আশা রাখি,বহুদূর এগোবে।’

হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গিয়ে ইন্টার কোচ অ্যান্থনিও কন্তের মুখেও বার্সার টিনএজার ফুটবলারের প্রশংসা। কন্তের মন্তব্য, ‘তার গোল আমাদের ছিটকে দিয়েছে ঠিকই। কিন্তু গোলের প্রশংসা না করে পারছি না।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনসু ফাতিবার্সেলোনালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিপদে প্রোটিয়া ক্রিকেটের পাশে স্মিথ

পরবর্তী

‘উপরে আল্লাহ আর আপনারা ছাড়া আমাদের যাবার কোনো জায়গা নেই’

পরবর্তী

‘উপরে আল্লাহ আর আপনারা ছাড়া আমাদের যাবার কোনো জায়গা নেই’

মা হারালেন সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বঙ্গভবন থেকে বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

আগস্ট ২০, ২০২৬

ব্যাচেলর ফ্ল্যাটে এবার রাফসান-সুনেরাহ!

আগস্ট ২০, ২০২৬

ভারতে খেলবে আর্জেন্টিনা-স্পেনকে টেক্কা দেয়া ভোজিনহার কেপ ভার্দে?

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

একাদশ শ্রেণিতে ভর্তি ও ক্লাস শুরুর সময় এগিয়ে আনা হচ্ছে

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT