চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ফাগুন হাওয়া’য় সিয়ামের বিপরীতে তিশা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫০ অপরাহ্ণ ০৮, মার্চ ২০১৮
বিনোদন
A A

‘ফাগুন হাওয়া’তে নতুন বসন্তের সুর তুলে সংযুক্ত হয়েছেন নুসরাত ইমরোজ তিশা। তৌকীর আহমেদ পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় নতুন চলচ্চিত্রে সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেত্রী তিশা।

পরিচালক তৌকীর আহমেদ চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, তিশার চরিত্রের নাম দীপ্তি। এ চরিত্র করতে তার বিকল্প পাইনি।’ সর্বশেষ তৌকীর আহমেদ পরিচালিত ‘হালদা’ চলচ্চিত্রে অভিনয় করে বিপুল প্রশংসিত হন তিশা। অন্যদিকে জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় রায়হান রাফি পরিচালিত  ‘পোড়ামন ২’ এ পূজা চেরীর সঙ্গে  অভিনেতা সিয়াম আহমেদ এর চলচ্চিত্রে যাত্রা শুরু। ১৩ এপ্রিল চলচ্চিত্রটি মুক্তি পাবে।

‘ফাগুন হাওয়া’ তে সিয়ামের বিপরীতে অভিনয় প্রসঙ্গে কোন মন্তব্য করেননি তিশা। তিনি বৃহস্পতিবার বিকালে চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘এ মুহুর্তে শুটিংয়ে আছি। সন্ধ্যার পর মন্তব্য করতে পারব।’

‘ফাগুন হাওয়া’ চলচ্চিত্রটি ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে। টিটো রহমানের ‘বউ কথা কও’ ছোট গল্পের অনুপ্রেরণায় নির্মিত হচ্ছে চলচ্চিত্রটি। প্রান্তিকে ভাষা আন্দোলনের অভিঘাত কীভাবে ছড়িয়ে পড়ে তারই বিবরণ ফুটে উঠেছে গল্পে। ছবিতে সিয়ামের চরিত্রের নাম নাসির।

চলচ্চিত্রটি আরো অভিনয় করছেন আবুল হায়াত, ফজলুর রহমান বাবু, শহীদুল আলম সাচ্চু, রওনক হাসান, ফারুক আহমেদ, সাজু খাদেম, শাহাদাত হোসেন প্রমুখ। । একটি বিশেষ চরিত্রে পাকিস্তানী পুলিশ কর্মকর্তার ভূমিকায় বলিউডের একজন অভিনেতা অভিনয় করছেন বলে জানিয়েছেন পরিচালক তৌকীর আহমেদ।

৭ মার্চ শুটিং শুরু হওয়ার কথা থাকলেও ১০ মার্চ থেকে খুলনায় শুটিংয়ে যাচ্ছে ‘ফাগুন হাওয়া’।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফাগুন হাওয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসিদের জন্য নতুন চ্যালেঞ্জ, কে এই হামজা?

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

১১ বছর পর চট্টগ্রামে সর্বোচ্চ বৃষ্টিপাত

জুলাই ৭, ২০২৬

শয্যা বাড়ালেই সুস্থতা বাড়ে না

জুলাই ৭, ২০২৬

সিটিটিসি-এটিইউর নতুন নাম ‘স্পেশাল সিকিউরিটি ইউনিট’

জুলাই ৭, ২০২৬

স্বল্পমূল্যে আইফোন-ল্যাপটপের প্রলোভন, ৩১ লাখ টাকা আত্মসাৎ

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT