শিল্প সাহিত্য

ফাগুন, ভালোবাসা আর শিশুপ্রহর মিলিয়ে জমজমাট বইমেলা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বইমেলা উপলক্ষে শিশুদের জন্য জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা প্রাঙ্গণে ব্যাপক ভিড়।. Channel i News – চ্যানেল আই নিউজ

পহেলা ফাগুন, ভালোবাসা দিবস, সাপ্তাহিক ছুটি সেই সাথে শিশু প্রহর সবমিলিয়ে সকাল থেকেই জমজমাট বইমেলা। দিনশেষে বেচাবিক্রি অনেক হবে বলে প্রত্যাশা প্রকাশকদের।

হালুম, ইকরি, শিকু, টুকটুকিসহ সিসিমপুরের চরিত্রগুলো সামনে পেয়ে উচ্ছ্বাসে ফেটে পরে শিশুরা। শিশু চত্বরে বেলা এগারটা থেকেই শুরু হয় সিসিমপুরের শো।

শিশুদের আনন্দকে পরিপূর্ণতা আনতে অভিভাবকদেরও অপেক্ষা থাকে এই দিনগুলোর জন্য। শিশু চত্বরে ছিল কৈশোর তারুণ্যে বই ট্রাস্টের আয়োজনে বই প্রদর্শনী।

বেচাকেনা নিয়ে সন্তুষ্ট দোকানিরা। এছাড়া সকাল থেকে পুরো মেলা জুড়েই ছিল ফাগুন আর ভালোবাসা দিবসের আমেজ।

বিষয়:ফাল্গুন বইমেলা বসন্ত ভ্যালেন্টাইন শিশুপ্রহর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…