চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনাল মহারণ: লড়াইটা সেয়ানে সেয়ানে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৭ অপরাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

দুই দলই দেশি-বিদেশি তারকায় সমৃদ্ধ। যার কেন্দ্রে অলরাউন্ডাররা। সাকিব, নারিন, পোলার্ড, রাসেলদের বিপক্ষে পেরেরা, আফ্রিদি, সাইফউদ্দিনদের লড়াই। শুক্রবার সন্ধ্যা ৭টায় বিপিএলের ষষ্ঠ আসরের হাইভোল্টেজ ফাইনাল খেলতে নামছে হেভিওয়েট ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ানস।

প্রথম কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সকে হারিয়ে সরাসরি ফাইনাল নিশ্চিত করে ইমরুল কায়েসের কুমিল্লা। সাকিব আল হাসানের ঢাকা এলিমিনেটর ম্যাচে মুশফিকুর রহিমের চিটাগং ভাইকিংসকে ও দ্বিতীয় কোয়ালিফায়ারে মাশরাফী বিন মোর্ত্তজার রংপুরকে হারিয়ে নিশ্চিত করে শিরোপার মঞ্চে আসা।

বুধবার রাতে ম্যাচ খেলায় ফাইনালের আগেরদিন অনুশীলন করেনি ঢাকা। ৪ ফেব্রুয়ারি রাতে ফাইনাল নিশ্চিত করা কুমিল্লা ২দিন বিশ্রামের পর বিগ ম্যাচের আগে বৃহস্পতিবার একাডেমি মাঠে আসে শেষমুহূর্তের প্রস্তুতি সারতে। ওয়ার্মআপের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন দলটির অধিনায়ক ইমরুল কায়েস ও কোচ মোহাম্মদ সালাউদ্দিন। দুজনই বলেছেন ফাইনালে বড় ভূমিকা রাখবে অলরাউন্ডাররা।

‘অলরাউন্ডার যখন বেশি থাকবে দলের শক্তি বাড়বে। সাউফউদ্দিন, পেরেরা, আফ্রিদি আমাদের অলরাউন্ডার। ভালো করছে তারা। আমার মনে হয় অলরাউন্ডারদের পারফরম্যান্স অনেক গুরুত্বপূর্ণ। অলরাউন্ডার যখন দলে বেশি থাকবে তখন স্ট্রেন্থও অনেক বেশি থাকবে। কারণ অলরাউন্ডারদের বেশি ব্যবহার করতে পারবেন।’ বলে যান ইমরুল।

অলরাউন্ডাররা ছাড়াও তামিম-ইমরুলদের মতো তারকারা আছেন কুমিল্লার ডেরায়। তবে অভিজ্ঞতা ও অলরাউন্ডারের সন্নিবেশে ঢাকাকেই এগিয়ে রাখছেন কুমিল্লার কোচ সালাউদ্দিন। তিনি মনে করেন সমন্বয়ের দিক থেকে তার দল খুবই শক্তিশালী।

‘এখানে অলরাউন্ডারদের একটা বড় ভূমিকা থাকবে। কারণ টিম সাজাতে বা ব্যালেন্স আনতে অলরাউন্ডারদের ভূমিকা সবসময়ই বেশি। ঢাকার এই সুবিধাটা আছে, কারণ তাদের তিন-চারজন অলরাউন্ডার আছে, যদি তারা খেলে তাহলে বাড়তি ২-৩ জন খেলোয়াড় খেলাতে পারে। আমাদের ভালো অলরাউন্ডার আছে, তারপরও বলব ঢাকা এইদিক থেকে অনেক এগিয়ে আছে।’

Reneta

‘তবে আমি আমাদের শক্তির কথা বলব, হয়ত পুরো টুর্নামেন্টে ব্যক্তিগত পারফরম্যান্স খুব নজর কাড়েনি, কিন্তু দলীয় সমন্বয় খুব ভালো ছিল এবং সঠিক জায়গায় সঠিক খেলোয়াড় আছে, যেটি খুব বেশি জরুরী এমন আসরে।’ বলেন কুমিল্লার কোচ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা-কুমিল্লাবিপিএল-২০১৯বিপিএল-৬লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সিজেডএম ও আলবুখারী ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর

জুলাই ৩, ২০২৬

কেপ ভার্দের বিপক্ষে এক ‘কঠিন’ ম্যাচ হবে আর্জেন্টিনার

জুলাই ৩, ২০২৬

৪ হাজার কোটি টাকার ইনজেকশন: বরাদ্দ বাড়ছে, তবু কেন সুস্থ হচ্ছে না স্বাস্থ্যখাত?

জুলাই ৩, ২০২৬

‘জীবনের শেষ দিন পর্যন্ত অভিনয়ের সঙ্গে থাকতে চাই’

জুলাই ৩, ২০২৬

মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT