চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় আইসিসি চেয়ারম্যান মনোহর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪০ অপরাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

তিন দিনের সফরে ঢাকায় এসেছেন আইসিসির বর্তমান চেয়ারম্যান ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাবেক সভাপতি শশাঙ্ক মনোহর। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন তিনি।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের আমন্ত্রণে বুধবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছান মনোহর। রাজধানীর একটি হোটেলে বিসিবির পক্ষ থেকে তাকে জানানো হয় ফুলেল শুভেচ্ছা। বিপিএলের ফাইনাল দেখতে আসা মূল উদ্দেশ্য হলেও সংক্ষিপ্ত সফরে ঢাকায় ব্যস্ত সময় পার করবেন তিনি।

বৃহস্পতিবার সকালে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যাবেন সাভারের জাতীয় স্মৃতিসৌধে। বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করবেন। পরে রাজধানীর একটি হোটেলে বিসিবির পক্ষ থেকে শশাঙ্ক মনোহরকে দেয়া হবে সংবর্ধনা।

শুক্রবার সকালে শশাঙ্ক মনোহর ধানমন্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন। সন্ধ্যায় মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে এসে উপভোগ করবেন বিপিএলের ষষ্ঠ আসরের ফাইনাল।

মনোহর দুই মেয়াদে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) চেয়ারম্যান ছিলেন। খ্যাতিমান এই আইনজীবী ২০০৮ সাল থেকে ২০১১ পর্যন্ত প্রথম মেয়াদে, এরপর জগমোহন ডালমিয়ার মৃত্যুর পর ২০১৫ সালের অক্টোবর থেকে পরের বছরের মে পর্যন্ত দ্বিতীয় মেয়াদে দায়িত্ব সামলান। দ্বিতীয় মেয়াদের সময় ভারতীয় বোর্ডের মনোনয়নে ছিলেন আইসিসির চেয়ারম্যানও।

Reneta

এরপর ২০১৬ সালের মে মাসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আইসিসির প্রথম স্বাধীন চেয়ারম্যান। গেল বছরের ১৫ মে আইসিসির চেয়ারম্যান পদের জন্য আর কোনো মনোনয়ন প্রত্যাশী না থাকায় দ্বিতীয়বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। মেয়াদ শেষ হবে ২০২০ সালের জুনে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিবিপিএল-২০১৯বিপিএল-৬লিড স্পোর্টসশশাঙ্ক মনোহর
শেয়ারTweetPin

সর্বশেষ

বক্স অফিস কাঁপানো ‘বরবাদ’ টিমের নতুন মিশন!

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন গড়া হলে সেটাই সরকারের জন্য ফ্র্যাঙ্কস্টাইন হবে

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ২, ২০২৬
ছবি: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি (সংগৃহীত)।

আয়াতুল্লাহ খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায়

জুলাই ২, ২০২৬

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪৫ কোটি টাকার ১৯ কেজি স্বর্ণ উদ্ধার

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT