চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনাল খেলতে পারব চিন্তাই করিনি: মাশরাফী

সাজ্জাদ খানসাজ্জাদ খান
১২:৪৪ পূর্বাহ্ণ ১২, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A

বিপিএলের পঞ্চম আসরে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে ফাইনালে উঠেছে মাশরাফী বিন মোর্ত্তজার রংপুর রাইডার্স। নিজের চতুর্থ বিপিএল শিরোপা অর্জনের হাতছানি বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের সামনে। আরেকটি অর্জনের লড়াইয়ে নামার আগে মাশরাফী ফিরে তাকালেন একটু পেছনে।

‘পেছনে যদি তাকাই, এবার ফাইনাল খেলতে পারব চিন্তাই করিনি। পুরো কৃতিত্ব দলের ক্রিকেটারদের দেয়া উচিত। বিদেশি খেলোয়াড়রা নিজ থেকে গিয়ে স্থানীয়দের নানা পরামর্শ দিয়েছে। দলীয় প্রচেষ্টার কারণেই ফাইনালে আমরা।’

দলে গেইল-ম্যাককালামের মতো বিস্ফোরক ব্যাটসম্যান থাকলেও রংপুরের টুর্নামেন্ট শুরুটা ভাল ছিল না। সেভাবে জ্বলে উঠতে পারছিলেন না তাদের কেউই। শেষ চারে জেতে বেশ ঘাম ঝরাতে হয়েছে। স্থানীয় ও বিদেশি ক্রিকেটারদের ছোট ছোট অবদান, আর দলগত পারফরম্যান্সে কয়েকটি ক্লোজ ম্যাচ জিতে নিজেদের পথে রেখেছে দলটি।

বিদেশি ব্যাটসম্যানরা এমন সময় জ্বলে উঠলেন, যখন কিনা টুর্নামেন্ট নকআউট স্টেজে। তারা খোলস ছেড়ে বেরিয়েছেন গুরুত্বপূর্ণ সময়ে। এবারের বিপিএলের প্রথম সেঞ্চুরি এসেছে গেইলের ব্যাটে, সেটিও আবার এলিমিনেটর ম্যাচে। ফাইনালে ওঠার লড়াইয়ে সেঞ্চুরি করেছেন জনসন চার্লস। এ ম্যাচেই ম্যাককালাম ছন্দে ফিরেছেন ৪৬ বলে ৭৮ রানের ইনিংস খেলে।

‘আগের কয়েকটি প্রেস কনফারেন্সে বলেছি যে, ওদের জন্য এখানে ভাল করা কঠিন। যেভাবে ওরা আজ খেলেছে, এটাই ওদের ন্যাচারাল গেম। হয়তবা একটা মিস হিট হলে আউট হয়ে যেতে পারত। এই জন্যই ওরা এ ফরম্যাটের সব টুর্নামেন্টে সবার আগে ডাক পায়। ওদের দিনে বড় রকমের আগ্রাসন চালাতে পারে। প্রথম সেমিফাইনালে গেইল একাই ধ্বংসলীলা দেখিয়েছে। চার্লসের একার ইনিংসই একটা দলের জন্য যথেষ্ট হতে পারে। তবে ম্যাককালাম যেভাবে খেলেছে, বড় রান করতে সুবিধা হয়েছে। মাঠে যে পরিমাণ শিশির ছিল, এই স্কোর না পেলে সমস্যা হয়ে যেত।’

বিদেশিরা যে খোলস ছেড়ে বের হবেন, বরাবরই এমন বিশ্বাস ছিল মাশরাফীর। যে কারণে একাদশে খুব বেশি পরিবর্তন আনা হয়নি। যেটি সাফল্যের পেছনে কাজ করেছে বলে মনে করেন অধিনায়ক।

Reneta

‘ফাইনালে আসার পেছনে আরেকটা জিনিস কাজ করেছে, আমরা টিমে খুব পরিবর্তন করিনি। হয়ত স্থানীয় দু’একটা জায়গায় পরিবর্তন এসেছে। সেটা প্রতিপক্ষ বুঝে বাঁহাতি স্পিনার খেলাব নাকি অফস্পিনার খেলাব সেই জায়গাটায়।’

এ ধরনের টুর্নামেন্টে যারা ধুঁকতে ধুঁকতে উপরের দিকে ওঠে, তাদেরকে ভয় করেন তামিম ইকবাল। সেই ভয়কে জয় করতে পারেননি কুমিল্লার অধিনায়ক। ম্যাচটা হেরেছেন ৩৬ রানে। ১৯২ তাড়া করতে নেমে ইনিংসের শেষ বলে অলআউট ১৫৬ রানে। ম্যাচ হারের পর কুমিল্লার অধিনায়ক প্রশংসা করলেন রংপুরের দারুণ ব্যাটিং আর মাশরাফীর দূরদর্শী নেতৃত্বের।

‘তারা অনেক লড়াই করে এখানে এসেছে। যারা এভাবে এক রান, দুই রান বা এক উইকেট, দুই উইকেট নিয়ে উঠে আসে; আমি সব সময় সেই দলগুলোকে ভয় পাই। আমার মনে হয় যে এই টিমগুলোর সঙ্গে ভাগ্যটা সব সময় কাজে দেয়। এমনকি তাদের সুপারস্টাররা যেসব ম্যাচে পারফর্ম করল না, সেসব ম্যাচও তারা কোনভাবে জিতে নিয়েছে। এবং মাশরাফি ভাই যেভাবে লিড দিয়েছে, সুপারস্টার পারফর্ম না করলেও জিতিয়েছে। আসলে তাদের ক্রেডিট দিতেই হয়। এই নকআউট স্টেজে ওদের দুই সুপারস্টার বলতে গেলে একাই একপেশে করে ফেলেছে। শেষ ম্যাচে গেইল, আজ ব্রেন্ডন আর চার্লস। তারা যেভাবে খেলছে এটা ক্রিকেটের জন্য ভাল, বিপিএলের জন্য ভাল।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিমবিপিএল-২০১৭মাশরাফী
শেয়ারTweetPin

সর্বশেষ

যুদ্ধবিদ্ধস্ত গাজা উপত্যকা

গাজার শাসনভার ছাড়ার ঘোষণা দিলো হামাস

জুলাই ৬, ২০২৬

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোন বাধা নেই: রুমিন ফারহানা

জুলাই ৬, ২০২৬
পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ফ্যাসিস্ট সরকার কাজের অর্ধেকই খেয়ে ফেলেছে: মির্জা ফখরুল

জুলাই ৬, ২০২৬

মুক্তি পেয়েই ভারতে দিলজিতের ছবির প্রদর্শন বন্ধ, কেন?

জুলাই ৬, ২০২৬

বিট্টু শর্মা থেকে খিলজি, এক অভিনেতার বিস্ময়কর রূপান্তর

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT