চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনালে শেখ জামালের সামনে প্রাইম দোলেশ্বর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৭ অপরাহ্ণ ০১, মার্চ ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

দিনের প্রথম সেমিফাইনাল জিতে ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-টুয়েন্টি লিগে আগেই ফাইনাল নিশ্চিত করেছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। দ্বিতীয় সেমিফাইনাল জিতে ফাইনালে শেখ জামালের প্রতিপক্ষ প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৬ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ফরহাদ রেজার দল। বল ও ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেন অধিনায়ক।

টসে হেরে প্রথম ব্যাট ৯ উইকেটে ১৭০ রান করে প্রাইম ব্যাংক। দলের হয়ে দুজন ব্যাটসম্যান হাফসেঞ্চুরি করেন। দলীয় সর্বোচ্চ ৫৫ রান করেন অলক কাপালি। তার ৩১ বলের ইনিংসে ছিল ছয়টি চার ও তিনটি ছয়ের মার। অন্য হাফসেঞ্চুরিয়ান জাকির হাসান। তিনি ৩৯ বল খেলে করেন ৫২ রান। এই দুজনের সঙ্গে অধিনায়ক এনামুল হক বিজয় ১২ ছাড়া অন্যকোনো ব্যাটসম্যান দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি।

৩২ রানে ৫ উইকেট নিয়ে প্রাইম দোলেশ্বরকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক ফরহাদ রেজা। এর মধ্যে চার বলে তিন উইকেট নেন তিনি। মাঝের একটি বল ওয়াইড হওয়ায় সেটা হ্যাটট্রিক ধরা হয়নি।

১৭১ রানের জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় প্রাইম দোলেশ্বর। ওপেনিং জুটিতে ৫১ রান তোলেন দুই ওপেনার সাইফ হাসান ও মোহাম্মদ আরাফাত। কিন্তু ১৯ রান করে আরাফাত ফেরার পর দ্রুতই সাজঘরে ফেরেন ফরহাদ হোসেন।

ছোট একটা ধাক্কা খেলেও সেটাকে বড় হতে দেননি সাইফ হাসান ও মার্শাল আইয়ুব। জুটিতে ৭৬ রান তুলে দলকে জয়ের পথে রাখেন দুজন। ৪৯ বলে পাঁচ চার ও দুই ছক্কায় ৬১ রান করে ফেরেন সাইফ। আর ৩১ বলে ৪৬ রান করেন আইয়ুব।

এই দুজন আউট হলেও বাকি কাজটুকু অনায়াসে শেষ করেন ফরহাদ রেজা। সৈকত আলিকে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন অধিনায়ক। ৮ বলে ২৪ রানের ঝোড়ো ইনিংস খেলে শেষপর্যন্ত অপরাজিত থাকেন ফরহাদ রেজা। সৈকত অপরাজিত থাকেন ৮ রানে।

Reneta

প্রাইম ব্যাংকের হয়ে তিনজন বোলার একটি করে উইকেট নেন। প্রাইম দোলেশ্বরের একজন ব্যাটসম্যান রানআউট হয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিপিএলডিপিএল টি-টুয়েন্টিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টারে সুইজারল্যান্ড

জুলাই ৮, ২০২৬

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT