চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনালে লিভারপুলের সঙ্গী রিয়াল নাকি ম্যানসিটি?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫০ অপরাহ্ণ ০৪, মে ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

৭ গোলের রোমাঞ্চ ছড়ানো মহারণে রিয়াল মাদ্রিদকে ৪-৩ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগ জিতে নিয়েছে ম্যানচেস্টার সিটি। ম্যাচ হারলেও রিয়ালের স্বস্তি, ব্যবধান কেবল এক গোল।

বুধবার বাংলাদেশ সময় রাত ১টায় সান্তিয়াগো বার্নাব্যুতে দ্বিতীয় লেগে মুখোমুখি হবে রিয়াল ও ম্যানসিটি। ম্যাচটি দিয়ে নির্ধারিত হয়ে যাবে ফাইনালে লিভারপুলের সঙ্গী কে হতে চলেছে।

বার্নাব্যুতে অপ্রতিরোধ্য রিয়াল মাদ্রিদ। অন্যদিকে লিগ শিরোপা জিততে সিটিজেনরা কোনো অংশে কম এগিয়ে নেই ইংল্যান্ডে। বার্নাব্যু তাই ইউরোপ সেরার মঞ্চের জমজমাট এক নকআউটের অপেক্ষায়।

স্প্যানিশ লা লিগা চ্যাম্পিয়ন ও ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ দলের শিরোপার পথে প্রথমেই ছাপিয়ে যেতে হবে একে-অন্যকে। পেপ গার্দিওলার প্রত্যয়ী সিটির বিপক্ষে ইতিহাদে লড়বে দুর্দান্ত ধারাবাহিক কার্লো আনচেলত্তির রিয়াল।

ইউরোপিয়ান ফুটবলে আগে সাতবার মুখোমুখি হয়েছে সিটি-রিয়াল। ২০১২-১৩ সালের পর প্রতিটি লড়াই হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে। লস ব্লাঙ্কোসদের বিপক্ষে শুরুর চারটি ম্যাচে (দুটি ড্র, দুটি হার) জয় না পেলেও পরের তিনটিতে জিতেছে ম্যানসিটি। ২০১৯-২০ আসরের শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে রিয়ালকে বিদায় করে দুটি লেগেই জিতেছিল গার্দিওলার দল। সর্বশেষ গত ২৬ এপ্রিল ইতিহাদে রিয়ালকে ৪-৩ গোলে হারানোর টাটকা স্মৃতি তো আছেই সিটির।

জয়ের হিসেবে এগিয়ে সিটি। পরিসংখ্যান, শক্তিমত্তা কিংবা নকআউটে খেলার অভিজ্ঞতা, সমীকরণ টানলে অবশ্য এসময়ে রিয়াল বা সিটি কেউ কারো থেকে কম নয়! রিয়ালের তিন স্ট্রাইকার করিম বেনজেমা, রদ্রিগো ও ভিনিসিয়াস জুনিয়র যেমন দুর্দান্ত ফর্মে, নিজেদের শক্তিমত্তায় পুরো বিশ্বাস রাখছেন জ্যাক গ্রিলিশ, ফিল ফোডেন, গ্যাব্রিয়েল জেসাসরাও।

Reneta

ইউরোপ সেরার মুকুট অর্জনের দিক থেকে অবশ্য যোজন এগিয়ে লস ব্লাঙ্কোস দল। সিটিজেনরা গতবার চেলসির কাছে শিরোপা হাতছাড়া করেছিল— চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে ইংলিশ ক্লাবটির সেরা অর্জন সেটাই। অন্যদিকে, এই মঞ্চে সর্বোচ্চ সফল দল মাদ্রিদ রাজারা, এপর্যন্ত ১৩ বার শিরোপা উদযাপনে মেতেছে স্প্যানিশ জায়ান্ট দলটি।

পিএসজি, চেলসিকে টপকে সেরা চারে আসা রিয়াল ইউরোপ সেরার মঞ্চে সিটির বিপক্ষে শেষ তিনবারের দেখায় একটিতেও জিততে পারেনি (দুটি ড্র, একটি হার)। ইংলিশ প্রিমিয়ার লিগের কোনো ক্লাবের বিপক্ষে অ্যাওয়ে হিসেবে শেষ ছয়টি ম্যাচের মাত্র একটিতে জয় পেয়েছে ব্লাঙ্কোসরা।

কোচদের পরিসংখ্যানেও এগিয়ে সিটির গার্দিওলা। নিজেদের দেখায় আনচেলত্তির দুটি জয়ের বিপরীতে পাঁচটি জয় পেয়েছেন স্প্যানিয়ার্ড কোচ গার্দিওলা।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তির প্রশংসায় ভাসাতে ভুল করেননি গার্দিওলা। ইউরোপের পাঁচ সেরা টুর্নামেন্টেই শিরোপা জেতার কীর্তি গড়া কোচের বন্দনা করেন এ স্প্যানিয়ার্ড।

‘আমি তার প্রশংসা করি, তিনি সারাবিশ্বে অসাধারণ দলগুলোকে কোচিং করিয়েছেন। এটা সবসময়ই অবিশ্বাস্যভাবে কঠিন, ফুটবল সত্যিই অসাধারণ। তার একটা অংশ হল তিনি ব্যতিক্রমী একজন। তার সঙ্গে কয়েকবছর আগে দেখা করেছি এবং যতবারই দেখা হয়েছে, তিনি শান্ত ছিলেন। নিজের আবেগকে নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করেন।’

রিয়ালের বিপক্ষে জিততে মরিয়া গার্দিওলার ভাষ্য, ‘জানি না কী হতে চলেছে। আমাদের লক্ষ্য জেতার চেষ্টা করা। এমন দলের বিরুদ্ধে আমরা ভালো করেছি এবং কিছু জায়গা রয়েছে যেখানে উন্নতি করতে হবে।’

ম্যানচেস্টার সিটি প্রথম লেগে জোয়াও ক্যানসেলো এবং কাইল ওয়াকারকে খেলাতে পারেনি। একজন সাসপেনশনের কারণে এবং আরেকজন ইনজুরির কারণে বাইরে ছিলেন। দ্বিতীয় লেগে তারা ফিরতে পারেন।

‘ওয়াকার অনুশীলন করেছে। তার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেবো। সে ফেরায় আমি খুশি। জোয়াও স্কোয়াডের বাইরে নেই। সে ভালো করছে। ম্যাচের দিন ঘুম থেকে ওঠার পর দেখব সে কেমন অনুভব করে। স্টোনস থাকছে না, সে প্রস্তুত নয়।’

ম্যাচের আগে রিয়াল কোচ আনচেলত্তি বলেছেন, ‘এটি বড় চ্যালেঞ্জ, কিন্তু আমরা ভালো আবহের মধ্যে আছি। লা লিগা জেতার পরে দলের আত্মবিশ্বাস দারুণ জায়গায় আছে। ম্যানসিটির মতো দলের বিপক্ষে খেলার সুযোগ খুব পাওয়া যায় না। আমরাও চেষ্টা করব, এমন একটা দলকে হারিয়ে ফাইনালে উঠতে। ঘরের মাঠে খেললেও এই ম্যাচটা খুব কঠিনই হতে চলেছে।’

‘শুরুতেই গোল তুলে নিতে পারলে ম্যাচের রাশ নিজেদের কাছে রাখা যায়। সেই ঝুঁকি আমাদের এবার নিতেই হবে। ঘরের মাঠে খেলার জন্য বাড়তি একটা সুবিধা পাবো। সেটা কাজে লাগানোর চেষ্টা করতে হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনচেলত্তিগার্দিওলাচ্যাম্পিয়ন্স লিগবার্নাব্যুম্যানসিটিরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস

জুলাই ২৭, ২০২৬

২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু আজ

জুলাই ২৭, ২০২৬

প্রেমের ফাঁদে মার্কিন প্রবাসীর অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ, মামলা হাইকোর্টে

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT