চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনালে মাশরাফীদের সামনে সেই ভারত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২০ পূর্বাহ্ন ২৭, সেপ্টেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

পাকিস্তানকে ৩৭ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। এই নিয়ে প্রতিযোগিতাটির সবশেষ চার আসরে তৃতীয়বারের মতো শিরোপার মঞ্চে পা রাখল টাইগাররা। প্রথমবারের মতো ট্রফি ছুঁতে শুক্রবারের ফাইনালে প্রতিপক্ষ ভারত।

এশিয়া শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ফাইনালে টানা দ্বিতীয়বার ভারতের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। গত এশিয়া কাপ হয়েছিল টি-টুয়েন্টি ফরম্যাটে। যেখানে বেদনার স্মৃতি সঙ্গী হয়েছিল টাইগারদের। ২০১৬ সালের ওই আসরে শিরোপার মঞ্চে নেমে ৮ উইকেটে হেরে যায় বাংলাদেশ।

বৃষ্টির হানা ছিল গত আসরের ফাইনালে। শুরুতে ব্যাটিং করে নির্ধারিত ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২০ রান জমা করেছিল বাংলাদেশ। লক্ষ্য তাড়া করতে নেমে ৭ বল আর ৮ উইকেট অক্ষত রেখেই জয়ে নোঙর ফেলেছিল ভারত। শ্রীলঙ্কার মাটিতে গত নিধাস ট্রফির ফাইনালেও ভারতের কাছেই স্বপ্নভঙ্গ হওয়ার জ্বালা খুব বেশি আগের নয়।

এশিয়া কাপে বাংলাদেশের ফাইনাল মিশন অবশ্য এমনিতেই বেদনায় ভরা। ২০১২ সালের আসরে প্রথমবার ফাইনালে উঠে পাকিস্তানের কাছে স্বপ্নভঙ্গ হয়েছিল ২ রানে ম্যাচ হাতছাড়া করে।

শিরোপা হাতছাড়া করে মুশফিক-সাকিবদের মাঠেই কান্নায় ভেঙ্গে পড়ার দৃশ্য কখনও ভোলার নয়। সেদিন আসলে কেঁদেছিল গোটা বাংলাদেশই। এবার পাকিস্তানকে হারিয়ে ফাইনালে সেই ভারত, টাইগাররা পারবে সব জ্বালা মিটিয়ে দিতে?

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ-২০১৮বাংলাদেশ-ভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

১২ বছরে চ্যানেল আই অনলাইন

এপ্রিল ২০, ২০২৬

আর্সেনালকে হারিয়ে শিরোপা জয়ের পথটা পরিষ্কার করল ম্যানসিটি

এপ্রিল ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদুল আজহা ও হজের সম্ভাব্য সময় ঘোষণা

এপ্রিল ১৯, ২০২৬

দারুণ জয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে রোনালদোর আল নাসের

এপ্রিল ১৯, ২০২৬

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সপ্তাহে দুই দিন ভার্চুয়ালি চলবে হাইকোর্ট

এপ্রিল ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT