চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ফাইনালে’ বিশ্বাসীর সংখ্যা বাড়ছে

সাইদুর রহমান শামীমসাইদুর রহমান শামীম
১:৫০ পূর্বাহ্ন ১৩, জুন ২০১৭
স্পোর্টস
A A

বার্মিংহাম থেকে: গ্রুপ পর্বের লড়াই শেষ। সেরা চার নিশ্চিত হয়েছে। টুর্নামেন্টের দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালের টিকিট কেটেছে বাংলাদেশ। সেমিতে প্রতিপক্ষ ভারত। তাতে বিজয়ীর বেশে মাঠ ছাড়তে পারলেই ইতিহাস, স্বপ্নের ফাইনাল। টাইগার দলও সে পথেই হাঁটতে আত্মবিশ্বাসী। প্রত্যয়ী লাল-সবুজের ডেরায় ‘ফাইনালে’ বিশ্বাসীর সংখ্যাও বাড়ছে।

অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা মনে করছেন চ্যাম্পিয়ন্স ট্রফির মত আসরে বড় দলগুলোর সঙ্গে লড়াই করে শেখার সুযোগ অনেক বেশি থাকে। সবগুলো ম্যাচেই নিজেদের প্রমাণ করার একটা বাড়তি তাড়না থাকে। বার্মিংহামে পৌঁছে ক্রিকেটারদের মধ্যে ফাইনাল খেলার আত্মবিশ্বাস প্রবল হচ্ছে বলে জানালেন পেসার শফিউল ইসলাম।

র‌্যাঙ্কিংয়ের সেরা আট দল নিয়ে মেগা টুর্নামেন্ট ‘চ্যাম্পিয়ন্স ট্রফি’। তাতে উপমহাদেশের জায়ান্ট হয়ে ওঠার পথে থাকা বাংলাদেশই প্রতিবেশীদের মধ্যে সবার আগে ‘সেরা চারে’। এর আগে ২০১২ এবং ২০১৬’তে এশিয়া কাপে রানার্সআপ হলেও আইসিসির মতো বিগ ইভেন্টের সেমিফাইনালে প্রথম।

টাইগারদের গ্রুপ থেকে বাদ পড়েছে ২০১৫ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। গ্রুপ পর্বেই টুর্নামেন্ট শেষ র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল সাউথ আফ্রিকার। বাংলাদেশের সামনে এখনো নিজেদের মেলে ধরার সুযোগ অনেক, শেখার থাকছে অনেককিছু। টাইগার অধিনায়কও শীর্ষ দলগুলোর বিপক্ষে খেলাকে শিক্ষণীয়ই মানছেন।

দলের সিনিয়র খেলোয়াড়দের পারফরম্যান্সে ফেরার পাশাপাশি জয়টাও প্রয়োজন ছিল বলে মনে করছেন ক্যাপ্টেন মাশরাফি। দুটোই মিলেছে। দলের পরিবেশ এখন আরো চাঙ্গা।

রোববার বার্মিংহামে পৌঁছে পরদিনই সেমির ভেন্যু এজবাস্টনে হাজির বাংলাদেশ দলের অনেকে। অবকাশ মেলা একটি দিনেও একাংশ হোটেলে, একাংশ এজবাস্টনে জিম অনুশীলন সেরেছেন। সেমিফাইনাল জিতে ফাইনাল খেলার যোগ্যতা আছে দলে এমন বিশ্বাসীর সংখ্যাও বাড়ছে। খেলোয়াড়দের চোখেমুখে ঝলক দিচ্ছে সেই আত্মবিশ্বাসের ছটা।

Reneta

মঙ্গলবার সকাল থেকে সেমির ভেন্যু এজবাস্টনেই শুরু হবে পুরাদস্তুর ব্যাট-বলের অনুশীলন। ১৫ তারিখে ভারত পরীক্ষা। আত্মবিশ্বাস আর প্রত্যয়টা সেদিন মাঠের পরফরম্যান্সে রূপান্তরিত করতে পারলে স্বপ্নের ফাইনালে পা রাখা।

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশ ক্রিকেট দল
শেয়ারTweetPin

সর্বশেষ

শান্তর দুর্বারকে দেড়শতাধিক রানের লক্ষ্য দিল লিটনের ধূমকেতু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

এনসিপির সারোয়ার তুষারকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মিছিল

ফেব্রুয়ারি ৬, ২০২৬

আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি: অন্তর্বর্তী সরকার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সংঘর্ষে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার আহত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

বেআইনি সমাবেশ ছত্রভঙ্গে পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি: ডিএমপি

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT