চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনালের আগে ভারতকে শক্তি দেখাল বাংলাদেশ

নাজিম আল শমষেরনাজিম আল শমষের
১:২৭ অপরাহ্ণ ২১, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A

ফাইনালের আগে ফাইনাল। বৃহস্পতিবার বাংলাদেশ-ভারত ম্যাচকে বলা হচ্ছিল এমনটাই। তাতে রোববারের সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে পোশাকি মহড়াটা ভালই সারল লাল-সবুজ মেয়েরা। নিয়মিত আক্রমণভাগকে বসিয়ে রেখে সাইডবেঞ্চারদের দিয়েই ভারতকে ৩-০ গোলে উড়িয়ে দিল গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

আসরের দুই ফাইনালিস্ট। তাই মহড়ার শুরুটা ছিল সমানে সমান। নেপাল ও ভুটান ম্যাচে অলস সময় কাটানো গোলরক্ষক মাহমুদা আখতারকে প্রথম ১৫ মিনিট টুকটাক ব্যস্ত থাকতে হয়েছে। এরপর ক্রমেই ম্যাচের দখল নিজেদের দিকে নিয়েছে স্বাগতিক কিশোরীরা।

নিয়মিত একাদশ থেকে এদিন তিন ফরোয়ার্ড আনুচিং মগিনি, মার্জিয়া ও তহুরাকে বসিয়ে সাজেদা, শামসুন নাহার ও ঋতু পর্ণা চাকমাকে মূল একাদশে রাখেন কোচ ছোটন।

প্রথম ১৫ মিনিটের মধ্যেই তিনটি সহজ সুযোগ নষ্ট হয়েছে বাংলাদেশের। ৮ মিনিটে সুবিধাজনক জায়গায় বল পেয়েও লক্ষ্যের বাইরে মারেন সাজেদা। ১৩ মিনিটে এই সাজেদার রক্ষণচেরা পাস ফাঁকায় পেয়ে বার উঁচিয়ে বাইরে পাঠান মিডফিল্ডার শামসুন নাহার।

নিয়মিত একাদশে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি সাজেদা। ম্যাচের ২৩ মিনিটে চোটে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে হয়েছে এই ফরোয়ার্ডকে। তার বদলি হয়ে মাঠে নেমেই বাংলাদেশকে এগিয়ে নেন আনুচিং মগিনি। ৩২ মিনিটে মনিকা চাকমার কর্নার শট মাথা ছুঁয়ে বল জালে জড়িয়ে দেন খাগড়াছড়ির ফুটবলকন্যা।

পরের দুই মিনিটেই হ্যাটট্রিকের দারুণ সুযোগ হাতছাড়া আনুচিংয়ের। ৩৪ ও ৩৫ মিনিটে দুবার ভারতীয় গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ লাল-সবুজ ফরোয়ার্ড।

Reneta

বাংলাদেশের দ্বিতীয় গোলটি এসেছে দুই শামসুন নাহারের মেলবন্ধনে। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ডি-বক্সে মিডফিল্ডার শামসুন নাহারকে ভারতীয় খেলোয়াড়রা ধাক্কা দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পরে স্পটকিকে বাংলাদেশকে এগিয়ে নেন ডিফেন্ডার শামসুন নাহার।

আগের দুই ম্যাচে দারুণ খেলেও গোলবঞ্চিত ছিলেন মনিকা চাকমা। ভারতের বিপক্ষে এদিন গোল করে ক্ষুধা মিটিয়েছেন তিনি। ৫৪ মিনিটে আনাই মগিনির ডিফেন্সচেরা পাসে ভারতীয় গোলরক্ষককে বোকা বানিয়ে বল জালে জড়িয়ে লাল-সবুজদের দুর্দান্ত জয় নিশ্চিত করেন অনূর্ধ্ব-১৫ প্লে-মেকার।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

টি-টুয়েন্টি দলে রিপন ও সাকলাইন, যে ব্যাখ্যা দিল বিসিবি

এপ্রিল ২১, ২০২৬
ছবি: জিল্লুর রহমান-ফাহমিদা হক দম্পতি

জিল্লুর রহমান-ফাহমিদা হক দম্পতির মতো আরও যারা ছিলেন

এপ্রিল ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত

এপ্রিল ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

সংরক্ষিত নারী আসনের প্রস্তাব ফিরিয়ে দেওয়া কথা জানালেন ডা. তাসনিম জারা

এপ্রিল ২১, ২০২৬

এক থেকে তিন মাস বয়সী শিশুরাও হামে আক্রান্ত

এপ্রিল ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT