চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনালের আগে ইংলিশদের ‘কানে তুলো’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৭ অপরাহ্ণ ১৩, জুলাই ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

একটা দল গতবারের রানার্স-আপ। আর অন্য দলটি ২৭ বছর পর পৌঁছেছে বিশ্বকাপের ফাইনালের মঞ্চে। কিন্তু বিশ্বজয়ের স্বাদ থেকে দুই দল বঞ্চিতই থেকেছে। তাই এবার নতুন ইতিহাস রচিত হবে বিশ্ব ক্রিকেটে। কিন্তু প্রশ্ন হল সোনালি অক্ষরে কার নাম লেখা থাকবে ইতিহাসে? মাঠে বল গড়ানোর আগে কিন্তু পাল্লা ভারী হোম ফেভরিটদেরই।

গত দুটি বিশ্বকাপের দিকে তাকালে দেখা যাবে, হোম ফেভরিটরাই ট্রফি ঘরে তুলেছে। ২০১১তে ভারত আর ২০১৫তে অস্ট্রেলিয়া। এবারও প্রথম থেকেই ট্রফি জয়ের অন্যতম দাবিদার ছিল ইংল্যান্ড। আর প্রত্যাশা মতোই বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছেন মরগানরা।

ক্রিকেটের ‘তীর্থভূমি’তে এখনো নেই বিশ্বজয়ের মুকুট। তাই ২৭ বছর পর টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে একই ভুলের আর পুনরাবৃত্তি চায় না ইংল্যান্ড।

চ্যাম্পিয়ন হওয়া তো দূরে থাক, ইংল্যান্ড যে বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারে, চার বছর আগে একথা বললে সবাই হাসতেন! বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া থেকে ঠিক একধাপ দূরে দাঁড়িয়ে এমনই মন্তব্য করেছেন ইংল্যান্ড অধিনায়ক মরগান।

২০১৫ বিশ্বকাপে গ্রুপপর্ব থেকে ছিটকে পড়ার পর আমূল বদলে গেছে মরগানের দল। রক্ষণাত্মক ক্রিকেট থেকে বেরিয়ে এসেছে ইংলিশরা। দলে রয়েছে এক ঝাঁক বিস্ফোরক ব্যাটসম্যান। জেসন রয়, জনি বেয়ারস্টো, জস বাটলার আর মরগান নিজে বিশ্বের সব বোলারের ত্রাসে পরিণত হয়েছেন। আর ঠাণ্ডা মাথার জো রুটের স্ট্রাইক রেটও একশর কাছাকাছি!

দলের পারফরম্যান্স যতোই ভালো হোক, ফাইনাল যে চাপের ম্যাচ সেটা ভালো করেই জানেন মরগান। তবে ইংলিশ অধিনায়ক বলছেন, ‘ছেলেদের বলেছি, চ্যাম্পিয়ন হওয়ার চাপ মাথা থেকে ঝেড়ে ফেলতে। খোলা মনে ফাইনালে খেল। এই দিনটা চাপে পড়ে গুটিয়ে থাকার দিন নয়। আমরা সেমিফাইনালের মতো ফাইনালেও দাপটে খেলতে চাই।’

Reneta

গ্রুপ লিগের ম্যাচে নিউজিল্যান্ডকে কার্যত দাঁড়াতেই দেয়নি ইংল্যান্ড। ফাইনালে অবশ্য অন্য লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। কেন উইলিয়ামসনরা যেভাবে হাতে মাত্র ২৩৯ রান নিয়ে ভারতের মতো দলকে হারিয়ে ফাইনালে উঠেছে, তাতে কিউই বোলারদের বাড়তি সমীহ করতেই হবে।

ইংল্যান্ড অধিনায়কও সেটা জানেন। জানেন বলেই তিনি বলেছেন, ‘রোববার ফাইনালে নিউজিল্যান্ডকে হারানো সহজ হবে না। তারা দারুণ বল করছে এবং সুযোগকে কাজে লাগাচ্ছে। খুবই কঠিন প্রতিপক্ষ। যদিও আমরাও মুখিয়ে রয়েছি ভালো কিছু করার জন্য। ছেলেরা সবাই একশো শতাংশ দিতে তৈরি।’

ইংল্যান্ড দলের অস্ট্রেলিয়ান কোচ ট্রেভর বেলিসও কিন্তু অসম্ভব সাবধানী। বিশ্বকাপের পরে তিনি ইংল্যান্ডের দায়িত্ব ছাড়বেন। বেলিস অবশ্য এখনই সেসব নিয়ে বিশেষ কিছু বলতে চান না। আপাতত রোববারের ফাইনালই তার ধ্যানজ্ঞান।

তিনি বলেছেন, ‘এজবাস্টনে অস্ট্রেলিয়াকে হারিয়ে উঠে আমরা নিজেদের মধ্যে অনেকটা সময় নিয়ে কথা বলেছিলাম। যে আলোচনা থেকে আমাদের উপলব্ধি এখনো এই টুর্নামেন্টে কিছুই জিতিনি।’

কোচ আরও বলেন, ‘আমি ক্রিকেটারদের বলছি, এখন তোমাদের নিয়ে অনেক কথা হবে। সবাই তোমাদের ফেভারিট হিসেবে চিহ্নিত করে হইচই করবে। কিন্তু তোমাদের এখন একটাই কাজ। কোনোভাবেই আশপাশে যা কথা হচ্ছে, তাতে কান দিলে চলবে না। ফোকাস যেন কোনোভাবে সরে না যায়। এখনো অনেক কাজ বাকি। চার বছর ধরে দলটা ওয়ানডেতে সাফল্য পাচ্ছে। কিন্তু বিশ্বকাপটা জিততে না পারলে সে সব কেউ মনে রাখবে না।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯
শেয়ারTweetPin

সর্বশেষ

​যবিপ্রবির প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ও ক্লাস শুরু ১৫ জুলাই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘বিদেশী’ ঘোষণার প্রক্রিয়াটি অবশ্যই ন্যায্য, আইনানুগ এবং যুক্তিসঙ্গত হতে হবে: ভারতের সুপ্রিম কোর্ট

জুলাই ১৩, ২০২৬

গোলের আগে বল ‘ক্যামেরার তারে’ লাগার প্রমাণ পায়নি ফিফা

জুলাই ১৩, ২০২৬

চলতি অর্থবছরে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

এবার ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনে চোখ ফিফার

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT