চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ফাইট মাস্টারের কাছে দুই মাস প্রশিক্ষণ নিয়েছি’

জাকিয়া আক্তারজাকিয়া আক্তার
৫:১৯ পূর্বাহ্ণ ২৭, অক্টোবর ২০১৫
বিনোদন
A A

ছোট পর্দায় জনপ্রিয় মুখ সজল। নাটক, টেলিফিল্মসহ বিজ্ঞাপনে তার সমান জনপ্রিয়তা। দীর্ঘসময় ধরে ছোট পর্দায় কাজ করে যাওয়া সজলের এবার বড় পর্দায় অভিষেক ঘটেছে সিনেমা রান আউট’র মধ্য দিয়ে। অ্যাকশন, রোমান্টিকতায় ভরপুর ছবিটি মুক্তি পায় গত ১৬ অক্টোবর। প্রায় দুই সপ্তাহ ধরে সারাদেশে চলছে সিনেমাটি। মুক্তি পাওয়ার পর সজলের অভিনয়ের প্রশংসা করেছে বিভিন্ন মহল থেকে। 

এ সিনেমার সাফল্য নিয়ে মুক্তির আগেই দর্শকসহ ঢালিপাড়ায় বিতর্কিত ছিলো। সেসব নিয়েই তিনি কথা বলেছেন চ্যালেন আই অনলাইনের সঙ্গে।

চ্যানেল আই অনলাইন: ক্যারিয়ারের প্রথম সিনেমা ‘রান আউট’ কেমন লাগছে?
সজল: খুব ভালো লাগছে। আসলে এই দিনটির জন্য নিজেকে অনেকদিন ধরে নিজেকে প্রস্তুত করেছিলাম।
চ্যানেল আই অনলাইন: মুক্তি পাওয়ার পর দর্শকদের কেমন সাড়া পেয়েছেন?
সজল: দর্শকদের কাছ থেকে এতো বেশি সাড়া পাবো তা কখনো ভাবিনি। আশার চেয়েও অনেক বেশি ভালোবাসা দর্শকদের কাছ থেকে পেয়েছি।
চ্যানেল আই অনলাইন: ছবিটি মুক্তি পাওয়ার আগেই তা নিয়ে বিতর্কিত তৈরি হয়েছিলো। সেই সময়টা কী করে সামলেছেন?
সজল: আমাকে সেভাবে সামলাতে হয়নি। কারণ মুক্তি পাওয়ার আগে ছবিটি সম্পর্কে অনেকের মধ্যে ভিন্ন ধারনা ছিলো। তবে সমস্ত জল্পনার অবসান ঘটেছে ছবিটি মুক্তি পাওয়ার পর।

চ্যানেল আই অনলাইন: ছবিটি আসলে কি ১৮+?
সজল: অপরাধ জগতের একটি ছেলেকে নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। তাই ছবিতে এমন কিছু দৃশ্য ছিলো যা ১৮ বছরের বয়স ছাড়া কোনো দর্শকদের দেখা উচিত না, তাই পরিচালক সবকিছু ভেবে ১৮+ করেছিলেন।

চ্যানেল আই অনলাইন: ছবিতে প্রচুর অ্যাকশন দৃশ্য ছিলো; তা কিভাবে আয়ত্তে আনলেন?
সজল: যেহেতু আমি ছোট পর্দা থেকে বড় পর্দায় গিয়েছি তাই সবকিছুই শিখতে হয়েছে। ‘রান আউট’ ছবিটির ফাইট মাস্টারে কাছে প্রায় দু’মাসক প্রশিক্ষণ নিয়েছিলাম।
চ্যানেল আই অনলাইন: মৌসুমী নাগের সঙ্গে অভিনয় করে কেমন লেগেছে?
সজল: ছোট পর্দায় মৌসুমী আপুর সঙ্গে অনেক কাজ করেছি। তবে সিনেমায় এটি প্রথম। কাজ করতে অনেক ভালো লেগেছে। দর্শকও আমাদের জুটিটাকে ভালোভাবে নিয়েছে।
চ্যানেল আই অনলাইন: বড় পর্দায় নিয়মিত হচ্ছেন?
সজল: ইচ্ছা আছে, দেখা যাক। আসলে আমি ভবিষ্যতে বিশ্বাসী না; যখন যা ঘটবে, তাই মেনে নিবো।
চ্যানেল আই অনলাইন: নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন?

সজল: কথা চলছে। খুব শিগগিরই হয়তো নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ হবো। তবে এখন তা নিয়ে কিছু বলতে চাই না।

Reneta

চ্যানেল আই অনলাইন: যৌথ প্রযোজনার ছবিতে কাজ করার ইচ্ছা আছে?
সজল: নিশ্চয় করবো, কোনো করবো না। যৌথ প্রযোজনার ছবিতে কাজ করার অফার আসলে অব্শ্যই তা করবো।
চ্যানেল আই অনলাইন: ছোট পর্দায় তাহলে কি আপনার কাজ কমে যাবে?
সজল: আমিতো ছোট পর্দায় তেমন কাজ করি না। শুধু ঈদে কাজ করি। তাই কমে যাওয়ার প্রশ্ন উঠে না।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঢালিউডরান আউটসজল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রাম্পের ‘অভিবাসন আটক নীতি’ বাতিল করল মার্কিন আদালত

এপ্রিল ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হবিগঞ্জে বজ্রপাতে এক শিক্ষার্থী নিহত

এপ্রিল ২৯, ২০২৬

রেকর্ডের সেমিফাইনাল ‘ক্যারিয়ার সেরা’ ম্যাচ বলছেন এনরিকে

এপ্রিল ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকারদের বোনাস নিয়ে সুখবর দিল বাংলাদেশ ব্যাংক

এপ্রিল ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ

এপ্রিল ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT