চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরও ১৮ লাখ ফাইজারের টিকা পেল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৬ অপরাহ্ণ ২৪, নভেম্বর ২০২১
- সেমি লিড, স্বাস্থ্য
A A

যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ফাইজারের তৈরি আরও ১৮ লাখ ডোজ কোভিড-১৯ টিকা উপহার দিয়েছে। এ নিয়ে মোট ১ কোটি ৬৮ লাখ টিকা উপহার পেল বাংলাদেশের মানুষ।

নতুন এই ডোজগুলো বাংলাদেশ সরকারের ১২ বছর বা তদুর্ধ্বো বয়সীদের কোভিড টিকাদান কার্যক্রম অব্যাহতভাবে সম্প্রসারণে এবং ২০২১ সালের শেষ নাগাদ টিকা পাওয়ার জন্য উপযুক্ত জনসংখ্যার ৪০ শতাংশকে টিকাদানের লক্ষ্য অর্জনে সহায়তা করবে।

ফাইজারের এই টিকা অনুদান যুক্তরাষ্ট্র সরকারের বিশ্বব্যাপী কোভিড-১৯ মোকাবেলায় নেতৃত্ব দিতে যুক্তরাষ্ট্রের বিনামূল্যে ১০০ কোটি টিকা অনুদানের বৃহত্তর প্রতিশ্রুতির অংশ, যা ২০২২ সালের মধ্যে বিতরণ করা হবে।

যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারের জাতীয় কোভিড-১৯ টিকাদান কার্যক্রম পরিচালনা ও মহামারি মোকাবেলা জোরদারকরণে সহায়তা করতে ঘনিষ্ঠভাবে কাজ করছে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ৬,৮০০ এরও বেশি স্বাস্থ্যসেবাদানকারীকে নিরাপদে টিকাদান বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে এবং স্বাস্থ্যকেন্দ্রে সঠিক নিয়ম মেনে কোভিড-১৯ টিকা সংরক্ষণে সহায়তা দেওয়ার পাশাপাশি বাংলাদেশজুড়ে টিকা পরিবহনের সুবিধার্থে ১৮টি কোল্ড-চেইন ফ্রিজার ট্রাক অনুদান দিয়েছে।

যুক্তরাষ্ট্র সরকার টিকা অনুদান ও সহায়তা ছাড়াও কোভিড-১৯ সংক্রান্ত কর্মকান্ডে আরো ১২১ মিলিয়ন ডলার বা ১,০২৮ কোটি টাকারও বেশি অনুদান সহায়তা দিয়েছে। এই সহায়তা মানুষের জীবন বাঁচিয়েছে এবং কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা করা সম্ভব হয়েছে, পরীক্ষা করার সামর্থ্য ও মনিটরিং শক্তিশালী করেছে, কোভিড রোগী ব্যবস্থাপনা ও সংক্রমণ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণের অনুশীলন উন্নত করেছে এবং সরবরাহ ব্যবস্থা ও লজিস্টিক ব্যবস্থাপনা পদ্ধতি উন্নত করেছে। এছাড়াও যুক্তরাষ্ট্রের সহায়তা সম্মুখসারির কর্মীদের সুরক্ষা প্রদান করেছে এবং কোভিড-১৯ থেকে নিজেকে রক্ষার উপায়সহ এই বিষয়ে জনগণকে অবহিত করেছে ।

যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী কোভ্যাক্স প্রচেষ্টাকে সহায়তা করতে ৪ বিলিয়ন ডলার বা ৩৪ হাজার কোটি টাকা সহায়তা করেছে। যার মধ্যে আল্ট্রা-কোল্ড চেইন সংরক্ষণ, পরিবহন, কোভিড টিকার নিরাপদ ব্যবস্থাপনা অন্তর্ভুক্ত রয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী কোভিড-১৯ টিকার ন্যায়সঙ্গত প্রবেশগম্যতা তৈরিতে বিশ্বের বৃহত্তম দাতা দেশে পরিণত হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আবার বাড়ল ফার্নেস অয়েলের দাম, বাড়বে বিদ্যুৎ উৎপাদন খরচ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে মেডিকেল শিক্ষার্থীকে গুলি, প্রভাষকের ২১ বছরের কারাদণ্ড

মে ১৮, ২০২৬
চট্টগ্রামে উত্তেজনা: নিষেধাজ্ঞার মধ্যে গ্রাফিতি আঁকার চেষ্টা | JulyGraffiti

চট্টগ্রামে উত্তেজনা: নিষেধাজ্ঞার মধ্যে গ্রাফিতি আঁকার চেষ্টা

মে ১৮, ২০২৬

ইরানের তেল খাতের নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করল যুক্তরাষ্ট্র

মে ১৮, ২০২৬

ইসলামী আন্দোলনকে জামায়াত ‘উগ্রবাদী’ বলায় সমঝোতা ভেঙে যায়: চরমোনাই পীর

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT