চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাঁসি কার্যকরের দিন গণনা শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪০ পূর্বাহ্ণ ১৮, নভেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

মানবতাবিরোধী অপরাধে আলী আহসান মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে রিভিউ আবেদন খারিজ হওয়ার পর অ্যাটর্নি জেনারেল বলেছেন, রিভিউ এর সংক্ষিপ্ত আদেশের কপি ছাড়াই সরকারী সিদ্ধান্তে দণ্ড কার্যকরে আইনগত বাধা নেই।

আর আসামীপক্ষের আইনজীবীরা বলেছেন, প্রাণ ভিক্ষা চাইবেন কিনা সে সিদ্ধান্ত নেবেন মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরী।

সাকা ও মুজাহিদের রিভিউ শুনানি শেষে আজ (বুধবার) সকালে সকালে মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেন সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে গঠিত চার বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

Banglabid

নিয়ম অনুযায়ী তারা এখন কেবল নিজেদের কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারবেন। এ বিষয়টির নিষ্পত্তি হলে সরকার দণ্ড কার্যকর করবে।

রায় পরবর্তী সংবাদ সম্মেলনে রাষ্ট্রপক্ষে আইনজীবী ও জেনারেল মাহবুবে আলম বলেন, রিভিউ’র সংক্ষিপ্ত আদেশের কপি ছাড়াই সরকারী সিদ্ধান্তে দণ্ড কার্যকরে আইনগত আর কোনো বাধা নেই। কারা কর্তৃপক্ষ সরকারের সিদ্ধান্তে সাজা কার্যকর করবে। অবশ্য ক্ষমা প্রার্থনা করলে আলাদা বিষয়।

আসামিপক্ষের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন সংবাদ সম্মেলনে বলেন, প্রাণ ভিক্ষা চাইবেন কিনা সে সিদ্ধান্ত নেবেন মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরী। এটা একান্তভাবে আসামীর ওপর নির্ভর করে।

Reneta

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তুরিন আফরোজ বলেন, রায় কার্যকরে আইনি কোনো বাধা নেই। এখন রায়ের কপি কারাগারে যাবে, এটা একদিন বা দুইদিন সময় লাগতে পারে। কারা কর্তৃপক্ষ আসামীদের কাছে জানতে চাইবেন, তারা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন কিনা। চাইলে রাষ্ট্রপতি সিদ্ধান্ত নেবেন। আর না চাইলে যেকোনো সময় তাদের ফাঁসি কার্যকর করা যাবে।

আপিল বিভাগ গত ৩০ সেপ্টেম্বর মুজাহিদ ও সাকা চৌধুরীর ফাঁসি বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে। এরপর নিয়ম অনুযায়ী ট্রাইব্যুনাল দু’জনের মৃত্যু পরোয়ানা জারি করে কারা কর্তৃপক্ষের কাছে পাঠায়। ঢাকা কেন্দ্রীয় কারাগারে মুজাহিদকে এবং গাজীপুরের কাশিমপুর কারাগারে থাকা সালাউদ্দিন কাদেরকে সেই মৃত্যু পরোয়ানা ১ অক্টোবর পড়ে শোনানো হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মানবতাবিরোধী অপরাধযুদ্ধাপরাধের বিচারসাকা-মুজাহিদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাকা-মুজাহিদের মৃত্যুদণ্ড বহালে গণজাগরণ মঞ্চের উল্লাস

পরবর্তী

বিদেশীদের ওপর হামলাকারীদের শাস্তি দিতে হবে: রিপন

পরবর্তী

বিদেশীদের ওপর হামলাকারীদের শাস্তি দিতে হবে: রিপন

বাংলাদেশে বন্ধ হচ্ছে ফেসবুক-ভাইবার-হোয়াটস অ্যাপ

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT