চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফলো-অন না করিয়ে ব্যাটিংয়ে নামার কারণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৯ অপরাহ্ণ ১৪, নভেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

জিম্বাবুয়েকে ফলো-অন না করিয়ে ব্যাটিংয়ে নামার সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করে তুলছিল বাংলাদেশ। চতুর্থ দিনের সকালে যখন ২৫ রানে ৪ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা, তখন একটি প্রশ্নই উচ্চকিত হয়েছে মিরপুরে, ২১৮ রানে এগিয়ে থেকেও কেনো ইনিংস ব্যবধানে ম্যাচ জেতার সাহস দেখাল না মাহমুদউল্লাহ রিয়াদের দল।

দিনের খেলা শেষে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে সংবাদমাধ্যমকে ওই সিদ্ধান্তের ব্যাখ্যা দিলেন মেহেদী হাসান মিরাজ।

‘আমাদের দুই দিন সময় ছিল। ওরা দুইশ রানে পিছিয়ে ছিল। আমরা সবসময় চিন্তা করেছি শেষ ইনিংসে যেন ওরা ব্যাট করে। আমরা ব্যাটিং না করি। কারণ টেস্ট ক্রিকেটে যেকোনো কিছুই হতে পারে। দেখা যাবে ওরা ভালো ব্যাট করে আমাদের একশ-দেড়শ রানের টার্গেট দিয়ে দিল। আমরা কেনো ওই ঝুঁকি নিতে যাব।’

‘আমরা চেষ্টা করেছি তাদের শেষ ইনিংসে ব্যাট করাতে। তাহলে উইকেটটা ভেঙে যাবে, টার্ন করবে, অনেককিছু হতে পারবে, দ্রুত উইকেটের পতন ঘটবে। ওই ঝুঁকিটা ওরা নেক। আমরা যেন না নেই। ঝুঁকিহীন থেকে যেন খেলি। কারণ আমরা ব্যাকফুটে আছি, একটা টেস্ট হেরেছি। সবাই খুব গুরুত্ব সহকারে ম্যাচটা নিয়েছি। সবাই হৃদয় দিয়ে খেলছি।’ -বলেন মিরাজ।

মাহমুদউল্লাহ ও মিঠুনের ব্যাটিং দৃঢ়তায় শুরুর বিপর্যয় কাটিয়ে ৬ উইকেট হারিয়ে ২২৪ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। অধিনায়ক মাহমুদউল্লাহ ১০১ ও মিরাজ ২৭ রানে অপরাজিত থাকেন। মিঠুন করেন ৬৭ রান।

৪৪৩ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়ে পড়ন্ত বিকেলে জিম্বাবুয়ের দুটি উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। দিনের শেষ সেশন ব্যাটিং করে জিম্বাবুয়ে তুলেছে ৭৬ রান। জিততে হলে সফরকারীদের করতে হবে আরও ৩৬৭ রান, হাতে ৮ উইকেট।

Reneta

টেস্ট ইতিহাসে চতুর্থ ইনিংসে এত রান তাড়া করে জয়ের রেকর্ড নেই। ২০০২ সালে ৪১৮ রান তাড়া করে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেটিই এখন পর্যন্ত সর্বোচ্চ রানতাড়ার রেকর্ড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মিরাজলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রণবীর-দীপিকা এখন স্বামী-স্ত্রী

পরবর্তী

এখনই ফেরার কথা ভাবছেন না সাকিব

পরবর্তী
সদ্যই চোট থেকে ফিরেছেন, ফিরেই সোজা চট্টগ্রাম টেস্টের দল

এখনই ফেরার কথা ভাবছেন না সাকিব

শেষদিন ঘিরে যে অঙ্ক কষছে জিম্বাবুয়ে

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT