চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফর্মের তুঙ্গে থেকেই দেশকে ‘পর’ করলেন অলিভিয়ের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫১ অপরাহ্ন ২৭, ফেব্রুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ডেল স্টেইন শেষের ঘণ্টা শুনতে পাচ্ছেন। আরেক পেসার ভারনন ফিল্যান্ডারের ফর্মের ঠিক-ঠিকানা নেই। টেস্টে দুই সিনিয়রের বোঝা অনেকটা একাই টানছেন কাগিসো রাবাদা। এমন অবস্থায় সাদা পোশাকে সাউথ আফ্রিকাকে স্বস্তি দিতে আবির্ভূত হয়েছিলেন ডুয়ানে অলিভিয়ের। কিন্তু মাতৃভূমির হয়ে মাত্র ১০ টেস্ট খেলার পরই সব সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন প্রোটিয়া পেসার!

‘কলপ্যাক’ চুক্তির আওতায় ইংলিশ কাউন্টি দল ইয়র্কশায়ারের হয়ে খেলার জন্য চুক্তিভুক্ত হয়েছেন অলিভিয়ের। এই চুক্তির আওতায় ইয়র্কশায়ারে তিন বছর খেললে ইংল্যান্ডের নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। কিন্তু এই তিন বছর দেশ সাউথ আফ্রিকার হয়ে খেলা তো দূরের কথা ফিরতেও পারবেন না অলিভিয়ের।

২০১৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে সাদা পোশাকে অভিষেক হয় অলিভিয়েরের। মজার বিষয় হচ্ছে যার বিকল্প হিসেবে দলে ডাক পান, সেই কাইল অ্যাবটও কলপ্যাক চুক্তির কারণে সাউথ আফ্রিকার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন। রাইলি রুশো, জ্যাক রুডলফের মত ক্রিকেটারদের এই কলপ্যাক চুক্তির কারণে ধরে রাখতে পারেনি সাউথ আফ্রিকা। অলিভিয়েরক নিয়ে  কলপ্যাক চুক্তির কারণে ৪০জন ক্রিকেটারকে হারাল প্রোটিয়ারা।

প্রোটিয়াদের হয়ে ১০ টেস্টেই নিজের জাত চেনান অলিভিয়ের। মোট ৪৮ উইকেট নিয়েছেন সাউথ আফ্রিকার হয়ে সংক্ষিপ্ত ক্যারিয়ারে । তিনবার ৫ উইকেট নেয়াসহ এক টেস্টে ১০ উইকেট নেয়ার কীর্তি আছে এ পেসারের।

গত বছর পাকিস্তানের বিপক্ষে তিন টেস্টে নেন ২৪ উইকেট। সাদা পোশাকে জাতীয় দলের হয়ে জায়গাটা এরকম তাই পাকাই হয়ে যায় তার।

ফর্মের তুঙ্গে থাকা অবস্থায় দেশ ছাড়ার সিদ্ধান্তটা অলিভিয়েরের জন্য জীবনে তাই সবচেয়ে কঠিন সিদ্ধান্ত হয়ে এসেছে। ইয়র্কশায়ারের সঙ্গে চুক্তি সারার পর ২৭ বছর বয়সী পেসারের দাবি কোনো ভুল করেননি তিনি।

Reneta

‘আমি গত বছর ইংল্যান্ড ঘুরে গেছি। এখানে কাউন্টি খেলার সময়টা বেশ উপভোগ্য ছিল। তখনই ভাবলাম এখানে খেলতে পারলে আমার ভবিষ্যতটা শান্তিতে লম্বা করতে পারব।’

‘শুরুতে একজন বিদেশি খেলোয়াড় হিসেবেই কাউন্টিতে খেলার সুযোগ খুঁজছিলাম। কিন্তু ইয়র্কশায়ার আমাকে কলপ্যাকে লম্বা সময় খেলার প্রস্তাব দিল। আমার ক্যারিয়ার ও পরিবারের কথা চিন্তা করে দেখলাম এটাই আমার সেরা সুযোগ। একজন পেসার হিসেবে নিজেকে অনেকটা দূর পর্যন্ত ঠেলতে হতো। সেরা সময়ে নিজের সেরাটা ভাবতে হতো। এই চুক্তির পেছনে আমার সবচেয়ে ভাবনাটাই ছিল নিজের ক্যারিয়ার লম্বা করা’-বলেছেন অলিভিয়ের।

Jui  Banner Campaign
ট্যাগ: কলপ্যাক চুক্তিলিড স্পোর্টসসাউথ আফ্রিকান ক্রিকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রচলিত রাজনীতির বাইরে তারেক রহমানের এক ভিন্ন সন্ধ্যা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সুপার এইটে ভারত

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মাথায় টিউমার, জরুরি অস্ত্রোপচার- কেমন আছেন তানিয়া বৃষ্টি?

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস!

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

নির্বাচনের পর শেয়ারবাজারে বড় উত্থান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT