চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফরোয়ার্ডদের মনের মতো, গোলরক্ষকদের অপছন্দের বল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৬ অপরাহ্ণ ১৯, মে ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A
মস্কোতে টেলস্টার’কে পরিচয় করিয়ে দিচ্ছেন মেসি

মস্কোতে টেলস্টার’কে পরিচয় করিয়ে দিচ্ছেন মেসি

বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর দিকে যেমন আগ্রহ ভরে তাকিয়ে থাকে ফুটবল ভক্তরা, তেমনি খেলোয়াড়দের আগ্রহ তাকে আরেকটি দিকে। সেটি বিশ্বকাপের বলের দিকে। ফুটবলারদের আগ্রহকে কেন্দ্র করে বিশ্বকাপের বলও এখন সমান তাই আলোচনা-মনোযোগে।

রাশিয়া বিশ্বকাপ-২০১৮’র বল নির্বাচন করা হয়েছে টেলস্টারকে। প্রস্তুতি ম্যাচ খেলেই যে বলের দিকে সমালোচনার তীর ছুড়েছেন বিশ্বের সেরা সব গোলরক্ষকরা। অবশ্য প্রতি বিশ্বকাপেই বল ঘিরে থাকে কোনো না কোনো বিতর্ক।

১৯৭০ বিশ্বকাপের বল টেলস্টার থেকেই অনুপ্রেরণা নিয়ে নকশা করা হয়েছে এবারের বিশ্বকাপের বল, টেলস্টার১৮। নকশা করেছে ফিফার অফিসিয়াল পার্টনার অ্যাডিডাস। পাকিস্তানের শিয়ালকোটের ফরোয়ার্ড স্পোর্টস এ বলের প্রস্তুতকারী।

২০১৭ সালের ৯ নভেম্বর মস্কোতে রাশিয়া বিশ্বকাপের বলের অফিসিয়াল পরিচিত করানো হয় লিওনেল মেসির হাত দিয়ে। ২০১৪ বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী আর্জেন্টাইন অধিনায়কের সঙ্গে ছিলেন বিভিন্ন সময় বিশ্বকাপ জয়ী জিনেদিন জিদান, আলেসান্দ্র ডেল পিয়েরো, জাবি আলোনসো, লুকাস পোডলক্সিরা।

আকারে ছোট ও হাল্কা হওয়ায় ফরোয়ার্ডরা ম্যাচে বিশেষ সুবিধা পাবেন এই বল থেকে। লিওনেল মেসিই যেমন বলে দিয়েছেন, টেলস্টার খুব মনে ধরেছে তার।

কিন্তু টেলস্টারে গোলরক্ষকদের সমস্যা দেখছেন স্প্যানিশ গোলরক্ষক পেপে রেইনা। রাশিয়া বিশ্বকাপে দূর থেকে শটে অনেক গোল হবে বলেও মনে করছেন লিভারপুলের সাবেক গোলরক্ষক, ‘আমি আপনাদের সঙ্গে বাজি ধরতে পারি যে, রাশিয়ায় কমপক্ষে ৩৫টি গোল দেখতে পাবেন দূর থেকে। কারণ এই বল ধরা একপ্রকার অসম্ভব।’

Reneta

কী কারণে টেলস্টার গোলরক্ষকদের জন্য কঠিন হবে সেটাও ব্যাখ্যা করেছেন রেইনা, ‘বলটা প্লাস্টিক দিয়ে মোড়ানো। আর এই কারণে বল ধরাটা অনেক কঠিন হবে।’

প্রীতি ম্যাচে বিশ্বকাপের বলে খেলে জার্মানির বিপক্ষে ১-১ গোলে ড্র করে স্পেন। সেই ম্যাচে এগিয়ে থেকেও থমাস মুলারের গোলে ড্র পায় জার্মানরা। ২৫ গজ দূর থেকে নেয়া মুলারের শট সুপারম্যান স্টাইলে লাফিয়েও ঠেকাতে পারেননি স্পেন গোলরক্ষক ডেভিড ডি গিয়া। ম্যাচ শেষেও বলের বাঁকে ডি গিয়ার চোখেমুখে বিস্ময়, ‘এ অদ্ভুত এক বল। এটা আরও ভালো করা যেতে পারতো।’

বলকে আরও পরিবর্তন করা যেত। এমনটা বলছেন জার্মান গোলরক্ষক আন্দ্রে টের স্টেগেনও, ‘এই বলটা আরও ভাল হওয়া উচিত ছিল। খুব বেশি নড়াচড়া করে বলটি।’

গোলরক্ষকরা এমনিতেই পরীক্ষাগারের তালিকায় উপরের দিকেই থাকেন। কে কতটা গোল বাঁচালেন সেটার চেয়ে সকলে মনে রাখেন কে কয়টা বাঁচাতে পারলেন না। ফুটবল আবার গোলের খেলাই। সবাই গোল দেখতে চায়। এই চাওয়া পূরণে ফরোয়ার্ডরা যখন নিজেদের শান দিয়ে চলেছেন, গোলরক্ষকদের তখন মন বেজার! মাঠের খেলায় কী ঘটে সেটাই এখন দেখার অপেক্ষা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাশিয়া বিশ্বকাপ ২০১৮লিড স্পোর্টস
শেয়ারTweetPin4
পূর্ববর্তী

সাংবাদিক আহমেদুর রহমানের প্রথম ও শেষ বিমান ভ্রমণ

পরবর্তী

ম্যানইউকে হারিয়ে এফএ কাপ চেলসির

পরবর্তী

ম্যানইউকে হারিয়ে এফএ কাপ চেলসির

সাকিবদের হারিয়ে প্লেঅফে কলকাতা

সর্বশেষ

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের সমাপনী মঞ্চ মাতাবেন টম ক্রুজ-শাকিরাসহ একঝাঁক তারকা

জুলাই ১৯, ২০২৬

ফুটবলের আনন্দ ও উন্মাদনাকে রঙিন করে রাখে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ

জুলাই ১৯, ২০২৬

পরিবেশ রক্ষার সংগ্রাম এগিয়ে নিতে হবে: প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT