চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফরিদাদের দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৯:৫৫ অপরাহ্ণ ১১, জুলাই ২০১৮
সম্পাদকীয়
A A

দুই দিন আগের এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। ছবিতে দেখা যায়- ফুটপাতে শুয়ে আছেন জ্বরে বেহুঁশ এক মা। আর তার মাথার কাছে বসে পরম যত্নে মায়ের মাথায় পানি ঢালছে ছোট্ট এক শিশু। শুধু তাই নয়, তার ৫ বছর বয়সী ছোট ভাইটিও মায়ের মাথায় হাত বুলিয়ে সুস্থ করার চেষ্টা করছে।

পরে সুবিধাবঞ্চিতদের সেবায় নিয়োজিত পারবেস হাসান নামের এক ব্যক্তির উদ্যোগে তাকে ভর্তি করা হয় হাসপাতালে। মঙ্গলবার জানা গেল, সেই মা (ফরিদা) এবং তার পরিবারের দায়িত্ব নিয়েছেন কুড়িগ্রামের জেলা প্রশাসক সুলতানা পারভীন। তিনিই কুড়িগ্রামে পরিবারটির স্থায়ীভাবে থাকার জন্য খাস জমি বরাদ্দ, ওই দুই শিশুর পড়াশুনাসহ ফরিদার বেকার স্বামীর কর্মসংস্থানের ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন।

নিঃসন্দেহে বলা যায়, এটা জেলা প্রশাসকের মহৎ উদ্যোগ। তার বাইরেও হয়তো কেউ কেউ এ নিয়ে ভেবেছেন কিংবা কিছু একটা করার চেষ্টা করেছেন। কিন্তু ঠিক সময়ে সাড়া দিতে পারেননি। তবে দেরি করেননি সুলতানা পারভীন। সবার অাগে পদক্ষেপ নিয়ে প্রমাণ করেছেন, তিনি আন্তরিক।

এ নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই, প্রশ্ন থাকাও উচিৎ নয়। তবে আমাদের প্রশ্ন রাজধানীর ফুটপাতে ফরিদার মতো এমন কত মা পড়ে আছেন? ফরিদার ১১ বছরের মেয়ে আকলিমা অার ৫ বছরের ছেলে ফরিদের মতো কত শত শিশু ঘুরে বেড়াচ্ছে শহরময়? এমন চিত্র কি শুধুই রাজধানীর? দেশের অন্য জেলা শহরের চিত্রও কি এমন নয়? যদি তাই হয়, তাহলে সেইসব ফরিদা, আকলিমা আর ফরিদদের কী হবে? কে নেবে তাদের দায়িত্ব?

হ্যাঁ, তাদের সবার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে। কারণ নাগরিকের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা পাওয়ার যে অধিকার; তা সাংবিধান স্বীকৃত ও সার্বজনীন মানবাধিকার। যে অধিকার থেকে কোনো ভাবেই তাকে বঞ্চিত করার সুযোগ রাষ্ট্র বা অন্য কারোই নেই।

অথচ অনেককেই এই স্বীকৃত সাংবিধানিক অধিকার থেকে আমরা বঞ্চিত হতে দেখি। কিন্তু এমন হওয়ার কথা নয়।

Reneta

আমরা মনে করি, জাতি-ধর্ম-বর্ণ, জন্মস্থান, লিঙ্গ, গোত্র নির্বিশেষে সব মানুষের মৌলিক অধিকার রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অসুস্থ মামৌলিক অধিকারহতদরিদ্র পরিবার
শেয়ারTweetPin

সর্বশেষ

এশিয়া থেকে সবার আগে বিশ্বকাপ দল দিলো জাপান

মে ১৫, ২০২৬

দাম বেড়েছে সবজির, কাটেনি সয়াবিন তেলের সংকট

মে ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

তিনদিনের সফর শেষে চীন ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প

মে ১৫, ২০২৬
ছবি: চ্যানেল আই

টেকনাফে গুলিতে রোহিঙ্গা নিহত ১

মে ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম

মে ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT