সমন্বিত পদ্ধতিতে চার ফসল চাষাবাদ বিষয়ে কৃষক প্রশিক্ষণ হয়েছে ফরিদপুরে। ফসল নিবিড়তা ও উৎপাদনশীলতা বৃদ্ধিকরণে চার ফসলভিত্তিক ফসল বিন্যাস কর্মসূচির আওতায় আয়োজিত প্রশিক্ষণে অতিথি ছিলেন প্রকল্প পরিচালক ডক্টর আ সা ম মাহবুবুর রহমান খান।
বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের সরেজমিন গবেষণা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত ওই প্রশিক্ষণে ফরিদপুর ও রাজবাড়ী জেলার ৬০ জন কৃষক অংশ নেন। বক্তারা জানান, সমন্বিত পদ্ধতিতে একই জমিতে সরিষার পর পেঁয়াজ, এরপর আউশ ধান ও পরে আমন ধান চাষ করে ঘরে তুলতে পারেন কৃষক।






