স্পোর্টস

ফরাসগঞ্জের পর শেষ আটে আবাহনী ও শেখ রাসেল

ফরাসগঞ্জের পর শেষ আটে আবাহনী ও শেখ রাসেল

বৃহস্পতিবার দারুণ চমক দেখিয়ে স্বাধীনতা কাপ ফুটবলে সবার আগে কোয়ার্টার ফাইনালে উঠেছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। শুক্রবার শেষ আট নিশ্চিত করল শেখ রাসেল ক্রীড়া চক্র এবং আবাহনী লিমিটেড।

শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সি’ গ্রুপের ম্যাচে বিজেএমসিকে ২-১ গোলে হারায় শেখ রাসেল। নিজেদের প্রথম ম্যাচে আবাহনীর কাছে ২-০ গোলে হেরেছিল বিজেএমসি। ফলে শেখ রাসেলের কাছে হেরে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেল দলটি।

শেষ আট নিশ্চিতের পর আবাহনী ও শেষ রাসেলের সামনে এখন গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। উভয় দলই ৩টি করে পয়েন্ট পেয়েছে।

২-০ গোলে জেতা ম্যাচে ৭৯ মিনিট পর্যন্ত গোলবঞ্চিত ছিল শেখ রাসেল। বেশ কয়েকটি গোলে সুযোগ তৈরি করেও শেষ পর্যন্ত কাজে লাগাতে ব্যর্থ হয় দলটি। অবশেষে ৮০ মিনিটে কাঙ্ক্ষিত গোল পায় শেখ রাসেল। এসময় দলকে এগিয়ে দেন মাহাবুব হাসান নয়ন।

তবে লিড বেশি সময় ধরে রাখতে পারেনি শেখ রাসেল। ছয় মিনিট পর স্পটকিক থেকে বিজেএমসিকে সমতায় ফেরান মোহাম্মদ রবিন।

পরে যোগ করা সময়ে গোল করে জয় তুলে নেয় শেখ রাসেল। ডি-বক্সের জটলার ভেতর থেকে জোড়াল শটে গোল করেন সবুজ বিশ্বাস।

বিষয়:স্বাধীনতা কাপ ফুটবল ২০১৮

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…