ফুটবল

সাইফকে হারিয়ে সেমিতে আবাহনী

সাইফকে হারিয়ে সেমিতে আবাহনী

ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন হয়েও স্বাধীনতা কাপের সেমিতে উঠতে ঘাম ঝরাতে হল আবাহনী লিমিটেডকে। ঢাকাই ফুটবলের নব্যশক্তি সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে এক গোলের জয়ে শেষ চারের টিকিট পেয়েছে আকাশী-নীলরা।

বৃহস্পতিবার হাইতিয়ান ফরোয়ার্ড বেলফোর্টের একমাত্র গোলে সাইফ স্পোর্টিংকে হারিয়ে তৃতীয় দল হিসেবে স্বাধীনতা কাপের সেমিতে ওঠে আবাহনী। ব্রাদার্স ইউনিয়ন ও শেখ রাসেল আগের দুম্যাচে সেমির টিকিট কেটেছে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুই দল সমান তালে খেলেও এদিন প্রথমার্ধে গোল পায়নি কোনো দলই।

দ্বিতীয়ার্ধেও একই অবস্থা থাকায় যখন মনে হচ্ছিল অতিরিক্ত সময়েই গড়াবে ম্যাচ, তখনই আচমকা এক আক্রমণে আবাহনীকে জয়সূচক গোলটি এনে দেন বেলফোর্ট। ৮৩ মিনিটে সতীর্থের বাড়ানো বলে হেড করে দলকে সেমিতে তুলে দেন এ হাইতিয়ান।

শুক্রবার রহমতগঞ্জ ও বসুন্ধরা কিংসের মধ্যকার ম্যাচ দিয়ে শেষ হবে শেষ আটের লড়াই। এ ম্যাচের বিজয়ী দলটিকে সেমিতে প্রতিপক্ষ হিসেবে পাবে আবাহনী।

বিষয়:লিড স্পোর্টসস্বাধীনতা কাপ ফুটবল ২০১৮
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…