চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফরহাদ মজহারসহ সকল ইস্যুতে বিএনপির মিথ্যাচার এখন প্রমাণিত: হাছান মাহমুদ

মাহবুব মোর্শেদমাহবুব মোর্শেদ
৩:০০ অপরাহ্ন ০৪, জুলাই ২০১৭
রাজনীতি
A A
সংবাদ সম্মেলনে হাছান মাহমুদ

সংবাদ সম্মেলনে হাছান মাহমুদ

ফরহাদ মজহার নিখোঁজ হওয়ার পর সরকারকে জড়িয়ে বিএনপির দেওয়া বক্তব্য তাদের রাজনৈতিক অপকৌশল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ।

মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদত সম্মেলনে এ মন্তব্য করেন দলটির র প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ।

ফরহাদ মজহারের নিখোঁজ হওয়ার পর সংবাদ সম্মেলনে বিএনপি জানায়, সরকারই ফরহাদ মজহারকে অপহরণ করেছে।বিএনপিকে মিথ্যাচারের রাজনীতি পরিহার করারও আহবান জানান এ নেতা।

তিনি বলেন: বিএনপি নেতা রিজভী আহমেদের মিথ্যাচার এখন মাত্রা ছাড়িয়েছে। মির্জা ফখরুলকেও ছাড়িয়ে যেতে চাইছেন তিনি। তাদের দলের মহাসচিব যখন দেশের বাইরে গেলেন তিনি ভেবেছিলেন বেগম জিয়া হয়তো তাকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেবে। কিন্তু, বেগম জিয়া তা করেননি। এ কষ্টেই তিনি মিথ্যাচরের পরিমাণ বাড়িয়ে দিয়েছেন।

বিএনপির মুখে দুর্নীতির কথা মানায় না মন্তব্য করে তিনি বলেন: যে দলটির চেয়ারপার্সন, অর্থমন্ত্রী, চেয়ারপার্সনের উপদেষ্টা পর্যন্ত কালো টাকা সাদা করে তাদের মুখে দুর্নীতির কথা মানায় না।

বিএনপি আমলে ২ লাখ কোটি টাকা বিদেশে পাচারের তথ্য তুলে ধরেন আওয়ামী লীগের এ নেতা। এছাড়া, দলটি শুধু বিদ্যুৎ খাতেই ২১ হাজার কোটি টাকা লোপাট করেছে বলে দাবি করেন তিনি।

Reneta

হাছান মাহমুদ বলেন: বিএনপি যে সন্ত্রাসী সংগঠন তা এখন আন্তর্জাতিক ভাবে প্রমানিত। তারেক রহমানের দুর্নীতির মামলা এখন যুক্তরাষ্ট্রের আদালতে রয়েছে। কানাডার আদালতও তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে।

এছাড়া, তারেক রহমান এক ব্যাক্তিকে খুনের মামলা থেকে মুক্ত করছে ২১ কোটি টাকা ঘুষ নিয়েছিলেন বলে অভিযোগ করেন হাসান মাহমুদ।

Jui  Banner Campaign
ট্যাগ: আওয়ামী লীগফরহাদ মজহারবিএনপিহাছান মাহমুদ
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচনে অরাজকতা ঠেকাতে মাঠে প্রস্তুত র‍্যাব

ফেব্রুয়ারি ১১, ২০২৬

পল্লবীতে জামায়াতের ২ পোলিং অফিসারের কারাদণ্ড

ফেব্রুয়ারি ১১, ২০২৬

সৈয়দপুর বিমানবন্দর ইস্যু ‘বিচ্ছিন্ন’ নয়: বিএনপি

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ঐতিহাসিক নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তারেক রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬

৭৪ লাখ টাকা নিয়ে আটক সেই জামায়াত নেতার বার্ষিক আয় সাড়ে ৪ লাখ টাকা

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT