চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফরহাদের তোপের পর মিঠুনের দুর্দান্ত সেঞ্চুরি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৫ অপরাহ্ণ ০৩, জানুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

১৬ রানে নেই ৪ উইকেট। সৌম্য-মজিদ-তাইবুরদের মিরপুরের ২২ গজে আসা-যাওয়ার মিছিল। শুরুর চার উইকেট শিকার করলেন ফরহাদ রেজা। এরপর মোহাম্মদ মিঠুন ও শুভাগত হোমের প্রতিরোধে। সেঞ্চুরি ও ফিফটিতে ১৬৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে ফাইনালে ওয়ালটন মধ্যাঞ্চলকে লড়াইয়ে রেখেছেন দুই ব্যাটার।

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) শিরোপা নির্ধারণী ম্যাচটা পাঁচ দিনের। শের-ই-বাংলা স্টেডিয়ামে দারুণ জমে উঠেছে ট্রফির লড়াই। বিসিবি দক্ষিণাঞ্চলের ৩৮৭ রানের জবাবে মধ্যাঞ্চল দ্বিতীয় দিন শেষে তুলেছে ৪ উইকেটে ১৮৪ রান। মিঠুন ১০২ ও শুভাগত ৬৭ রানে অপরাজিত।

১২ ওভারে ৩১ রানে ৪ উইকেট নিয়েছেন ফরহাদ রেজা। ডানহাতি পেসার একে একে আউট করেন আব্দুল মজিদ (০), সৌম্য সরকার (৩), সালমান হোসেন ইমন (১), তাইবুর রহমানকে (৪)।

জাকির হাসানের অপরাজিত সেঞ্চুরিতে (১০৭) প্রথম ইনিংসে চারশর কাছাকাছি সংগ্রহ দাঁড় করায় দক্ষিণাঞ্চল। ৫ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার হাসান মুরাদ।

আগের ম্যাচেও সেঞ্চুরি করেছিলেন জাকির। মিরপুরে ফাইনালেও স্পর্শ করলেন তিন অঙ্ক। প্রথম শ্রেণির ক্রিকেটে জাকিরের ১১তম সেঞ্চুরি এটি। ১৬১ বলের ইনিংসে চার মারেন ১৫টি। ফরহাদ রেজা আউট হন ৭১ রান করে।

Reneta

আগেরদিন ৫ উইকেটে ২৬১ রান তোলে দক্ষিণাঞ্চল। ফরহাদ ৪৬ ও জাকির ৪৪ রানে অপরাজিত ছিলেন। ষষ্ঠ উইকেট জুটি বিচ্ছিন্ন হয় দলীয় সংগ্রহ তিনশ ছোঁয়ার পর। ফরহাদ-জাকির যোগ করেন ১৩৭ রান।

প্রথমদিন ৪ উইকেট নেয়া মুরাদ পঞ্চম শিকারের দেখা পান রিশাদ হোসেনকে ফিরিয়ে। ২৯ ওভার বল করে ১০১ রান খরচ করেন এ তরুণ। ১২ ম্যাচের ছোট্ট ক্যারিয়ারে ৫ উইকেট শিকার চতুর্থবার।

শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচের প্রথমদিনে দারুণ শুরুর পর দ্রুত পাঁচ উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল দক্ষিণাঞ্চল। জাকির ও অধিনায়ক ফরহাদের জুটি কক্ষপথে ফেরায় দলটিকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ালটন মধ্যাঞ্চলফরহাদবিসিএলবিসিএল-২০২১বিসিবি দক্ষিণাঞ্চলমিঠুনলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৬৬৭ তম দিনে শনাক্ত বেড়েছে, মৃত্যু বেড়েছে

পরবর্তী

বায়ুদূষণ বন্ধে পদক্ষেপ আর কবে?

পরবর্তী

বায়ুদূষণ বন্ধে পদক্ষেপ আর কবে?

বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা থেকে তৈমুর আলম খন্দকারকে প্রত্যাহার

সর্বশেষ

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT