বৃষ্টির বাধার মুখে পড়েছে বাংলাদেশ-ভারত ফতুল্লা টেস্ট।
খেলা বন্ধ হওয়ার আগে ২৩ ওভার ৩ বলে ভারতের স্কোর ছিলো কোনো উইকেটে না হারিয়ে ১০৭ রান। শিখর ধাওয়ান ৭১ বলে ৭৪ রান এবং মুরালি বিজয় ৭০ বলে ৩৩ রান করে উইকেটে আছেন।
বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগে ২৩ ওভার ৩ বল খেলা শেষে ভারত কোনো উইকেটে না হারিয়ে ১০৭ রান সংগ্রহ করে। শিখর ধাওয়ান ৭১ বলে ৭৪ রান এবং মুরালি বিজয় ৭০ বলে ৩৩ রান করে উইকেটে আছেন।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মমিনুল হক, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাকিব আল হাসান, সৌম্য সরকার, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), শুভাগত হোম, জুবায়ের হোসেইন, তাইজুল ইসলাম, মোহাম্মদ শহিদ।
ভারত একাদশ: শিখর ধাওয়ান, মুরালি বিজয়, রহিত শর্মা, বিরাট কোহলি ( অধিনায়ক), অজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, হরভজন সিং, উমেশ জাদাব, ইশান্ত শর্মা, বরুণ অ্যারন।






