নয় বছর পর ফতুল্লায় ফিরে এলো টেষ্ট ক্রিকেট। কিন্তু আকাশের মন খারাপ। রোদ নেই, মেঘলা মেঘলা চেহারায় শুরু হলো দীর্ঘ প্রতীক্ষার বাংলাদেশ-ভারত টেষ্ট সিরিজ। কিন্তু টস হওয়ার পর যেনো আরও অন্ধকার লাগছে চার পাশ। টসে হেরে ফিল্ডিংয়ে নেমে পড়েছে মুশফিকুর রহিমের দল।
যতই সময় যাচ্ছে খান সাহেব ওসমাল আলি স্টেডিয়ামের আকাশ ততই ঘোলাটে হচ্ছে। জ্বলে উঠেছে ফ্লাডলাইট। দেখে মনে হচ্ছে ডে-নাইট টেষ্ট ম্যাচ।
সাড়ে ৫ বছর পর ভারতের বিপক্ষে টেষ্ট খেলছে বাংলাদেশ। ২০০০ সালে অভিষেক টেষ্ট খেলার পর এই ১৫ বছরে বাংলাদেশ-ভারতের এটি অষ্টম টেষ্ট ম্যাচ।







