জনপদ

ফতুল্লায় গ্যাসের আগুনে একই পরিবারের ৪ জন দগ্ধ

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ভবনের সামনে দৃশ্য, আধুনিক স্থাপত্যশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ভবনের সামনে থেকে তোলা ছবি, আধুনিক স্থাপত্যশৈলী ও নির্মাণের বিশদ বিবরণ।. Channel i News – চ্যানেল আই নিউজ

নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লায় গ্যাসের রাইজার থেকে আগুনে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। তাদেরকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার ভোরে ফতুল্লা পাইলট স্কুল সংলগ্ন কাউসার মিয়ার মালিকানাধীন বাড়িতে এই ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার রিকশা চালক আনোয়ার হোসেন, তার স্ত্রী রোজিনা বেগম, তার দুই ছেলে রোহান ও রোমান।

ফতুল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আলম হোসেন জানান, ভোর ৫টার দিকে ফতুল্লা পাইলট স্কুলের পূর্ব পাশের সেমিপাকা ঘরের পাশের গ্যাসের রাইজার থেকে আগুনে ধরে যায়। আগুনে ওই ঘরের ভেতরে ঘুমিয়ে থাকা চারজন দগ্ধ হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে যান। আগুনে দগ্ধদের ফায়ার সার্ভিসের এ্যাম্বুলেন্স করে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

বিষয়:ফতুল্লা
প্রতিবেদক

রুমন রেজা

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…