চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফণী: এখনই আসল লড়াই

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৭:২১ অপরাহ্ন ০৪, মে ২০১৯
সম্পাদকীয়
A A
ঘূর্ণিঝড়-ফণী

ভারতের উড়িষ্যায় সম্ভাব্য সময়ের আগেই আঘাত হানলেও বাংলাদেশে ততোটা আঘাত করতে পারেনি ঘূর্ণিঝড় ফণী। সেখানকার প্রায় অর্ধেক গতিতে বাংলাদেশে প্রবেশ করেছিল ফণী। এছাড়া পূর্ব প্রস্তুতি থাকায় তেমন কোনো ক্ষয়ক্ষতির শিকার হয়নি বাংলাদেশ।

এরপরও দেশের বিভিন্ন জায়গায় ফণীর কারণে অন্তত ১৩ জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি, যেখানে ভারতে প্রাণহানির সংখ্যা ৮। উড়িষ্যায় ভূমিধস হলেও বাংলাদেশে নিহতের সংখ্যা বাড়ার কারণ হচ্ছে বজ্রপাত, ঘর ভাঙা এবং গাছচাপা। এছাড়া ফণীর কারণে অনেকেই আহত হয়েছেন, কয়েকশ’ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

শুরু থেকেই ফণী মোকাবিলায় সরকারের ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা গেছে। এত অল্প সময়ের মধ্যে দ্রুত সময়ের মধ্যে দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকার প্রায় সাড়ে ১২ লাখ মানুষকে সাইক্লোন আশ্রয়কেন্দ্রে নিয়ে আসার বিষয়টি আমাদের নজরে এসেছে। এছাড়াও সচেতনতা কার্যক্রমসহ আরও অনেকভাবে ফণী মোকাবিলায় সবাই ঐক্যবদ্ধ ছিল। এজন্য আমরা উক্ত জেলা-উপজেলা প্রশাসনসহ এসব এলাকার স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি ও বেসরকারি সংস্থাসহ এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।

তবে অনেক এলাকায়, বিশেষ করে কিছু বিচ্ছিন্ন দ্বীপে সাইক্লোন আশ্রয়কেন্দ্র না থাকার খবরও আমরা পেয়েছি। এসব এলাকায় সাইক্লোন আশ্রয়কেন্দ্র বিভিন্ন অবকাঠামো নির্মাণের বিষয়টি সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে এখনই গুরুত্ব সহকারে নিতে হবে।

ফণী প্রবল গতিবেগ নিয়ে না আসলেও দেশের বিভিন্ন জায়গায় বেড়িবাঁধসহ সাধারণ মানুষের ঘরবাড়ির অনেক ক্ষতি করে গেছে। উপকূলীয় অঞ্চলে ধান এবং রবিশস্য সহ ফসলের ক্ষতিও হয়েছে অনেক। সকলের সহায়তা পেলে ক্ষতিগ্রস্ত মানুষেরা খুব সহজেই ঘুরে দাঁড়াতে পারবেন বলে আমরা মনে করি।

তাই ফণী পরবর্তী উদ্ধার তৎপরতা এবং সাধারণ মানুষকে এই ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠার ক্ষেত্রে সহায়তা করতে সরকারি-বেসরকারি পর্যায় থেকে সকলকে এগিয়ে আসতে আমরা আহ্বান জানাচ্ছি।

Jui  Banner Campaign
ট্যাগ: ঘূর্ণিঝড় ফণীফণীসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

সাফে রানার্সআপ হয়ে দেশে ফিরেছে অনূর্ধ্ব-১৯ দল

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT