চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফণীর আঘাতে ভারতে নিহত ৮

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৮ পূর্বাহ্ণ ০৪, মে ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ঘূর্ণিঝড় ফণী-ভারত

শুক্রবার ভারতের উড়িষ্যায় আঘাত হানার পর থেকে এ পর্যন্ত ঘূর্ণিঝড় ফণীর তাণ্ডবে দেশটিতে ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উড়িষ্যা থেকে পশ্চিমবঙ্গ হয়ে বর্তমানে ঝড়টি বাংলাদেশের যশোর-সাতক্ষীরা অঞ্চলে অবস্থান করছে।

ফণী আঘাত হানার আগেই উড়িষ্যা থেকে প্রায় ১১ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়। পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুরে প্রায় ১৫ হাজার এবং পশ্চিম মেদিনীপুরে ২০ হাজার মানুষ শুক্রবার রাত থেকে আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে।

পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত ফণীর আঘাতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ঝড়ের প্রকোপে রাস্তাঘাটে বড়বড় গাছপালা ভেঙে পড়ার ঘটনা ঘটেছে।

মূলত উড়িষ্যাতেই সবচেয়ে বেশি শক্তি নিয়ে আক্রমণ করেছে ঘূর্ণিঝড় ফণী। ভারতের আবহাওয়া অফিসের পূর্বাভাস ছিল: শুক্রবার বিকেল ৩টা নাগাদ উড়িষ্যা উপকূলে আছড়ে পড়বে ফণী। কিন্তু তার আগেই সকাল ৯টা নাগাদ ১৯৫ কিলোমিটার বেগে ওড়িশার গোপালপুর এবং পুরীতে আছড়ে পড়ে।

অঞ্চলগুলো এখন বেশিরভাগই পানির নিচে।ঘূর্ণিঝড় ফণী-ভারত

ঘণ্টায় সর্বোচ্চ ১৯৫ কিলোমিটার গতিবেগে উড়িষ্যা উপকূলে আছড়ে পড়ার পর এক পর্যায়ে দুর্বল হয়ে ফণী ‘অতি শক্তিশালী প্রবল ঘূর্ণিঝড়’ (extremely severe) থেকে ‘অতি শক্তিশালী ঘূর্ণিঝড়’-এ (very severe) রূপ নিয়ে শনিবার স্থানীয় সময় ভোরে পশ্চিমবঙ্গের ওপর আছড়ে পড়ে। এর আগেই শুক্রবার বিকেল ৩টা থেকে শনিবার সকাল ৮টা পযন্ত কলকাতার নেতাজী সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

Reneta

পশ্চিমবঙ্গ পেরিয়ে যাওয়ায় শিগগিরই বিমানবন্দর খুলে দেয়া হবে বলে জানানো হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার সকালে এক টুইটবার্তায় জানিয়েছেন, উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পাটনায়েকের সঙ্গে কথা বলেছেন তিনি। তিনি জানান, ক্ষয়ক্ষতি মোকাবেলায় কেন্দ্র সরকার রাজ্য সরকারকে সবরকম সহযোগিতা করবে।

Spoke to Odisha CM Naveen Patnaik Ji and discussed the situation prevailing due to Cyclone Fani. Assured continuous support from the Central Government in the wake of the cyclone.

The entire nation stands in solidarity with all those affected by the cyclone in different parts.

— Chowkidar Narendra Modi (@narendramodi) May 4, 2019

‘ভারতের ঘূর্ণিঝড় বিধ্বস্ত অঞ্চলগুলোর পাশে পুরো দেশ ও জাতি রয়েছে,’ টুইটে বলেন মোদি।

অন্যদিকে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকায় কোনো ব্যক্তি বা সংগঠন ত্রাণ পাঠাতে চাইলে তা বিনামূল্যে পাঠানোর ব্যবস্থা করবে এয়ারলাইন কোম্পানিটি।

গত ২০ বছরে এমন ভয়াবহ ঘূর্ণিঝড় দেখেনি ভারতীয় উপমহাদেশের মানুষ। এনডিটিভি জানায়, সর্বশেষ ১৯৯৯ সালের এপ্রিলে সুপার সাইক্লোন টানা ৩০ ঘণ্টা হামলা চালিয়েছিল উড়িষ্যায়। ওই সময় দেশটিতে প্রায় ১০ হাজার প্রাণহানি হয়েছিল ঝড়ের আঘাতে। ভারত মহাসাগরীয় অঞ্চলে এর আগে ৪৩ বছরের ইতিহাসে এমন তীব্রতার সাইক্লোন এটিই ছিল প্রথম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উড়িষ্যাঘূর্ণিঝড়ঘূর্ণিঝড় ফণীফণী
শেয়ারTweetPin

সর্বশেষ

খামেনির শোকানুষ্ঠানে দেশভেদে ভিন্ন কুরআনের আয়াত, কী বার্তা দিল ইরান? Khamenei | Khamenei Funeral

খামেনির শোকানুষ্ঠানে দেশভেদে ভিন্ন কুরআনের আয়াত, কী বার্তা দিল ইরান?

জুলাই ৬, ২০২৬

প্রথম প্রযোজনাতেই বাজিমাত, ডালাসে দর্শক মাতাল রঙ্গমঞ্চের ‘জ্বীন কফিল’

জুলাই ৬, ২০২৬

যুক্তরাষ্ট্রে সুপার টাইফুন ‘বাভি’-এর তাণ্ডব, ব্যাপক ক্ষয়ক্ষতি

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

খামেনির জানাজা থেকে ট্রাম্পকে হত্যার ডাক

জুলাই ৬, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT