চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফণী’র আঘাতে বিধ্বস্ত উড়িষ্যা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৮ অপরাহ্ণ ০৩, মে ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

পূর্বাভাসের আগেই ঘণ্টায় ১৯৫ কিলোমিটার গতিবেগে উড়িষ্যা উপকূলে আছড়ে পড়েছে ‘অতি শক্তিশালী প্রবল ঘূর্ণিঝড়’ ফণী। এর প্রভাবে উড়িষ্যা বিধ্বস্ত জনপদে পরিণত হয়েছে।

ভারতের আবহাওয়া অফিসের পূর্বাভাস ছিল: বিকেল ৩টা নাগাদ উড়িষ্যা উপকূলে আছড়ে পড়বে ফণী। কিন্তু তার আগেই সকাল ৯টা নাগাদ ১৯৫ কিলোমিটার বেগে ওড়িশার গোপালপুর এবং পুরীতে আছড়ে পড়ে।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়: ‘‘গত তিন দিন উপগ্রহ চিত্রে গতিবিধির ওপর নজর রাখার পর ভারতের আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছিলো, বেলা ১২টা পর্যন্ত উড়িষ্যায় তাণ্ডব চালাবে ফণী। ১২টার পর তা উড়িষ্যা অতিক্রম করে পশ্চিমবঙ্গে ঢুকে দক্ষিণবঙ্গের ওপর দিয়ে বাংলাদেশের চলে আসবে।’’

পুরীতে ফণী আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের দিঘা, মন্দারমণি-সহ উপকূলবর্তী অঞ্চলে সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয়েছে তুমুল ঝড়বৃষ্টি। শঙ্করপুরে ভেঙে পড়ে বিদ্যুতের খুঁটি। এরপরই পুরীর জগন্নাথ মন্দির সম্পূর্ণ বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

এছাড়াও বিদ্যুৎহীন উড়িষ্যার পুরী, গোপালপুরের অনেক এলাকা।

উড়িষ্যা উপকুলে আঘাত শেষে ‘ফণী’ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকুলের দিকে ধেয়ে আসবে। এর প্রভাবে শুক্রবার দুপুরের পর থেকে প্রবল বাতাস দমকা হাওয়াসহ ভারী থেকে মাঝারি মাত্রার বৃষ্টি হবে। ঘূর্ণিঝড় এবং অমাবস্যার প্রভাবে উপকুলীয় জেলা স্বাভাবিক জোয়ারের চেয়ে ৪-৫ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে

বাংলাদেশের ১৯ এবং ভারতেরও ১৯ জেলায় আঘাত করবে ঘূর্ণিঝড় ‘ফণী’। বাংলাদেশ ও ভারতের ১০ কোটি মানুষের ওপর এর প্রভাব পড়বে।

ধেয়ে আসতে থাকা ঘূর্ণিঝড় মোকাবেলায় আগাম প্রস্তুতি নিয়েছে সরকার। সব দপ্তরের মাঠ পর্যায়ে ছুটি বাতিল করা হয়েছে। প্রস্তুত করাহয়েছে ৫৬ হাজার স্বেচ্ছাসেবীকে।

রেড অ্যালার্ট জারি, মাইকিং করে সর্তকতা নির্দেশ, আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখাসহ সব ধরণের প্রস্তুতি সম্পন্নের কথা জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে।

ট্যাগ: উড়িষ্যাফণী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

উন্নত বাংলাদেশ বিনির্মাণে বিসিএস প্রশাসন কর্মকর্তাদের প্রত্যয়

পরবর্তী

এটিএম শামসুজ্জামানের লাইফ সাপোর্ট খুলে দেয়া হয়েছে

পরবর্তী
ছবি: আরিফ আহমেদ

এটিএম শামসুজ্জামানের লাইফ সাপোর্ট খুলে দেয়া হয়েছে

উড়িষ্যার অর্ধেক গতিতে বাংলাদেশ অতিক্রম করবে ফণী

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT