চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফখরের রেকর্ডের বন্যা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৩ অপরাহ্ণ ২২, জুলাই ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

আগের ম্যাচেই প্রথম পাকিস্তানি হিসেবে ওয়ানডেতে ‘ডাবল সেঞ্চুরি’ করেছেন ফখর জামান। রোববার গড়লেন আরেকটি রেকর্ড। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে ৩৮ বছরের পুরোনো রেকর্ড ভেঙেছেন পাকিস্তানি ওপেনার।

ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দ্রুততম এক হাজার রানের রেকর্ড এখন ফখরের ঝুলিতে। এই পথে তিনি পেছনে ফেলেছেন ক্যারিবীয় কিংবদন্তি ভিভ রিচার্ডসের মতো ব্যাটসম্যানকে।

রোববার ২০ রান হলেও দ্রুততম এক হাজার রানের রেকর্ড হতো ফখরের। সেই ম্যাচে ৮৫ রান করেছেন। ১৯৮০ সালে ইংল্যান্ডের বিপক্ষে দ্রুততম এক হাজার রানের রেকর্ডটি গড়েছিলেন ভিভ। সেটি ছিল ভিভের ২১তম ইনিংস।

ভিভের পর ২১তম ইনিংসে এসে এক হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন কেভিন পিটারসেন, জোনাথন ট্রট, কুইন্টন ডি কক ও ফখরের স্বদেশি বাবর আজম। কিন্তু তারা কেউ ভিভকে টপকে যেতে পারেননি। তবে ফখর সেই কাজ করেছেন নিজের ১৮তম ইনিংসে।

এদিন আরও কিছু রেকর্ড গড়েছেন ফখর। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে এখন ফখরের রানসংখ্যাই সর্বোচ্চ। ৫ ম্যাচে তার রানসংখ্যা ৫১৫। এই পথে তিনি ভেঙেছেন হ্যামিল্টন মাসাকাদজার ৪৬৭ রানের রেকর্ড। ২০০৯ সালে কেনিয়ার বিপক্ষে সিরিজে এই মাইলফলক গড়েছিলেন জিম্বাবুয়ের ওপেনার।

মাসাকাদজার রেকর্ড ভেঙে নতুন মাইলফলক গড়ার পথে অনন্য একটি কীর্তিও গড়েছেন ফখর। পাঁচ ম্যাচের মাত্র দুটিতে ফখরকে আউট করতে পেরেছে জিম্বাবুয়ে। প্রথম ম্যাচে আউট হওয়ার পর পরের তিন ম্যাচে তার স্কোর যথাক্রমে— ১১৭*, ৪৩* ও ২১০*। আর শেষ ম্যাচে ৮৫।

Reneta

তিন ম্যাচে অপরাজিত থেকে ফখর টপকে যান স্বদেশি মোহাম্মদ ইউসুফকে। পাকিস্তানের সাবেক এই ব্যাটসম্যান ২০০২ সালে আউট হওয়ার পর থেকে পরেরবার আউট হওয়ার মাঝে সর্বোচ্চ ৪০৫ রানের রেকর্ড গড়েছিলেন। ফখর সেটা নিয়ে যান ৫১৪ রান পর্যন্ত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফখর জামানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়নে একচুলও ছাড় নয়, ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

পানির নিচে সড়ক, সাজেকে আটকা প্রায় ৪০০ পর্যটক

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় শুরু হচ্ছে জাতীয় বৃক্ষমেলা

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বুধবার একই সময়ে সূর্যের আলো পাবেন পৃথিবীর ৯৯ শতাংশ মানুষ

জুলাই ৮, ২০২৬

মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনায় বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT