চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ফখরুল সাহেব নয়াপল্টন অফিসে বসে প্রতিদিনই আমাদের বিদায় ঘণ্টা বাজাচ্ছেন’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৩ অপরাহ্ণ ২০, মার্চ ২০২২
জনপদ, পঞ্চগড়
A A

এ রহমান মুকুল; পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাসান মাহমুদ বলেছেন, আমরা সরকার গঠনের পর থেকেই বিএনপি বলে আসছে আমাদের দিন ঘনিয়ে আসছে। তারা যতই বলছে জনগণ ততই আমাদের পক্ষে আসছে। মির্জা ফখরুল ইসলাম নয়াপল্টন অফিসে বসে প্রতিদিনই আমাদের বিদায় ঘণ্টা বাজাচ্ছেন। তাদের ঘণ্টা বাজানোতে জনগণ সাড়া দেয়নি।

তিনি আজ রোববার দুপুরে পঞ্চগড় সার্কিট হাউজ চত্বরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী আরো বলেন, জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আছে, আওয়ামী লীগের সাথে আছে। আগামীতেও বিপুল ভোটে জয়লাভ করে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন হবে।

সুখী দেশের সূচকে বাংলাদেশ আগের চেয়ে সাত ধাপ এগিয়ে গেছে। ভারত, পাকিস্তান বাংলাদেশের পেছনে। এই করোনার মধ্যেও বাংলাদেশে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পেয়েছে। তারা যে কথা বলছে জাতিসংঘের এই রিপোর্টের পরে তাদের লজ্জা হওয়া উচিত বলে জানান তিনি।

মতবিনিময়কালে তিনি আরও বলেন, মির্জা ফখররুল ইসলাম আলমগীর গতকাল প্রেস ক্লাবে গিয়ে বিএনপি সমর্থিত সাংবাদিকদের সামনে অনেক কথা বলেছেন। বাংলাদেশে সংবাদপত্র ও গণমাধ্যমে যে স্বাধীনতা ভোগ করে তা অনেক উন্নয়নশীল দেশের জন্য উদাহরণ। প্রধানমন্ত্রী গণমাধ্যম ও সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছেন।  গত ১৩ বছর যেভাবে গণমাধ্যমের বিকাশ ঘটেছে এবং স্বাধীনতা ভোগ করেছে তা অনেক উন্নত ও উন্নয়নশীল দেশেও নেই।

সেসময় রেলপথ মন্ত্রী অ্যাড. নুরুল ইসলাম সুজন, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, জেলা প্রশাসক জহুরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী,আ’লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট উপস্থিত ছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তথ্য ও সম্প্রচার মন্ত্রীপঞ্চগড়
শেয়ারTweetPin

সর্বশেষ

জন্মদিনে মেসিকে ‘চমকে’ দিলেন সতীর্থরা

জুন ২৫, ২০২৬

ঈশ্বরের কাছে নতুন করে কিছু চাওয়ার ভাষা নেই: জন্মদিনে মেসি

জুন ২৫, ২০২৬

নকআউটে যেতে কোন গ্রুপের সমীকরণ কোথায় দাঁড়াল, কার পথ কতটা কঠিন

জুন ২৫, ২০২৬

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘শিল্পখাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার’ বিষয়ক প্যানেল আলোচনা

জুন ২৪, ২০২৬

ধানমন্ডি ৩২-এ সাংবাদিকদের ওপর হামলায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

জুন ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT