চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প‌ুরান ঢাকার দু’ কাউ‌ন্সিলর প্রার্থী‌কে হত্যার প‌রিকল্পনা ফাঁস

মোরছালীন বাবলামোরছালীন বাবলা
৪:২৬ পূর্বাহ্ণ ২২, এপ্রিল ২০১৫
অন্যান্য, শিক্ষা
A A

সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে রাজধানীতে সক্রিয় হয়ে উঠেছে কয়েকটি কিলার গ্রুপ। এমন একটি গ্রুপের সদস্যরা গোয়েন্দাদের হাতে ধরা পড়ার পর জানিয়েছে, পুরান ঢাকার দু’জন কাউন্সিলর প্রার্থীকে হত্যার উদ্দেশ্য ছিল তাদের। আর এ কারণে সীমান্ত এলাকা থেকে অস্ত্রও সংগ্রহ করছিল তারা।

২৮ এপ্রিল রাজধানী ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভোট গ্রহণের দিন। ওই দিনের নির্বাচনকে ঘিরে চলছে প্রার্থীদের প্রচার প্রচারণা। গোয়েন্দা পুলিশ নির্বাচনকে ঘিরে পুরান ঢাকায় বড় ধরনের সহিংস ঘটনা ঘটতে পারে এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে যাত্রাবাড়ির গোলাপবাগ এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। অভিযানে অস্ত্র বিক্রির সময় ২টি অস্ত্রসহ তিন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করে। পরে তাদের স্বীকারোক্তির  ভিত্তিতে আরেকটি অভিযান চালিয়ে পুরানো ঢাকার কিলার গ্রুপের দলনেতা ডাকাত সাগর ও তার সহযোগীকে ১টি অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করে।

অভিযানে থাকা একজন গোয়েন্দা কর্মকর্তা জানান, একটি গ্রুপের পক্ষ নিয়ে দুই কাউন্সিলার প্রার্থীকে টার্গেট করেছিলো ডাকাত সাগর।

গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, ডাকাত শহীদের নামের অনুসরণে সে নিজেকে নাম দিয়েছে ডাকাত সাগর। সে একাধিক প্রার্থীর পক্ষ হয়ে প্রতিপক্ষকে ঘায়েল করা, হামলা অথবা খুন করার পরিকল্পনা করছিল। তার কাছে একটি অস্ত্র ছিল এবং আরো দুটি অস্ত্র কেনার জন্য অর্ডার দিয়েছিল। চাঁপাইনবাবগঞ্জ হয়ে সেই অস্ত্রগুলো আসছিল।

তিনি আরো বলেন, চাঁপাইগঞ্জ ছাড়াও বিভিন্ন সীমান্ত দিয়ে রাজধানী কেন্দ্রিক সন্ত্রাসী ও কিলার গ্রুপগুলো নির্বাচন ঘিরে অস্ত্র সংগ্রহ করছে। এসব গ্রুপ আগেও কয়েকবার অস্ত্র কেনার অর্ডার দিয়েছে। বিষয়টি তারা তারা স্বীকারও করেছে।

মুনিরুল বলেন, যাদের কাছ থেকে অস্ত্র কেনা হয়েছে তাদের নাম পাওয়া গেছে। এছাড়াও রাজধানীতে সক্রিয় আরো যে কয়েকটি কিলার গ্রুপের নাম এবং তাদের অবস্থান জানা গেছে তাদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সিটি নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাইফেলধারী ইসরায়েলিদের হাতে ঘণ্টার বেশি আটকে ছিলেন মার্কিন কংগ্রেসম্যান

জুলাই ১১, ২০২৬

ইংল্যান্ড-নরওয়ে লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিত, ব্যাখ্যা দিল যুক্তরাষ্ট্র

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যা পরিস্থিতির অবনতি, পাঁচ জেলায় ভূমিধসের বিশেষ সতর্কতা

জুলাই ১১, ২০২৬

শরিফুল-তানজিদে জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT