চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পড়ে পাওয়া সুযোগের কী দারুণ ব্যবহার

মুহাম্মদ মেহেদী হাসানমুহাম্মদ মেহেদী হাসান
৭:১৮ অপরাহ্ণ ০১, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A
মেহেদী হাসান মিরাজ

মেহেদী হাসান মিরাজ

সিরিজ ড্র, তিন ম্যাচের একটি বৃষ্টির পেটে! পাওয়া না পাওয়ার হিসেব মেলালে পাল্লা সমানে সমানই হতে পারতো। শেষে হারা ম্যাচে দারুণ এক ফিফটি করে প্রাপ্তির পাল্লাটা কী দারুণভাবেই না বাংলাদেশের দিকে ঝুঁকে দিলেন। ঝুঁকে দেওয়া সেই ওজনের নাম মিরাজ। অপার সম্ভাবনা নিয়ে শুরু করা এই তরুণ বোলিংয়ে নির্ভরতা দিয়েছেন, বাকি ছিল ব্যাটিংটা মেলে ধরার। শুরু হয়ে গেছে সেটিও। টেস্টের পর ওয়ানডেতেও জাত চিনিয়ে জানান দিলেন, সুযোগটা তার প্রাপ্যই ছিল।

আসলে সুযোগটা প্রাপ্যই ছিল মিরাজের। ম্যানেজমেন্ট নাসির হোসেনকে চাচ্ছে না। তার মত অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন খেলছেন অজুহাতে। কিন্তু মিরাজ যেখানে ব্যাটে-বলে পরীক্ষায় উতরে যাচ্ছেন, সেখানে অচল পয়সা শুভাগত হোমদের পেছনে কেন ছোটা? সেই প্রশ্নের উত্তর জানা ছিল না।

জানা ছিল না বলেই মিরাজ টেস্ট সিরিজ খেলে দেশে ফেরত এলেন। যোগ দিলেন ঘরের মাঠে অনূর্ধ্ব পর্যায়ের ইমার্জিং দলে। এরপর এক ভোরে শ্রীলঙ্কা থেকে ডাক মিলল। মিরাজ হাজির ডাম্বুলায়। পরে খেলে ফেললেন তিনটি ওয়ানডেই। অভিষেকে বোলিংটা খুব একটা খারাপ হলো না। শনিবার জানালেন, লোয়ার অর্ডারে পাকা অলরাউন্ডারের ঘাটতিটা পূরণ করতে তিনি প্রস্তুতই। মিরাজের মনের কথা অনুকরণ করে বললে, পড়ে পাওয়া সুযোগটায় সেটা জানিয়ে রাখলাম!

পড়ে পাওয়া কথাটি আসছে ওই আগের প্রসঙ্গ থেকেই। তার ওয়ানডে সিরিজে খেলারই কথা ছিল না। খেললেন। এক ফাঁকে বোর্ড সভাপতি জানিয়ে দিলেন, মিরাজকে তো আমিই দলে নিতে বলেছি। এ সুযোগ পড়ে পাওয়া নয়তো কি! আগামীর তারকাকে স্বাগতম জানানোর কি শ্রী!

অথচ সম্ভাবনার ঝাঁপিটা খুলে বসেছিলেন ঘরের মাঠে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেই। লাল-সবুজের যুবাদের নেতৃত্ব দিয়ে ব্যাটে-বলে জ্বলে উঠেছিলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। পরে জাতীয় দলে আসি আসি করার ইতি ঘটল ইংল্যান্ড টেস্ট খেলতে আসলে। খেললেন। অভিষেকের দুই টেস্টে ১৯ উইকেট নিয়ে ইংলিশদের বোকা বানালেন। ঘরের মাঠে বাংলাদেশকে দারুণ এক ঐতিহাসিক জয় এনে দিয়ে জানান দিলেন, এসেছি!

সেই আসাটায় সম্ভাবনা ছিল। তৃপ্তি ছিল। ছিল প্রশান্তি-নির্ভরতা। আর খানিকটা খচখচানি! যে মিরাজকে স্বাগতম জানাতে প্রস্তুত লাল-সবুজের জার্সি, সেই মিরাজের দেখাই যে মিলছিল না। মিলবে কি করে! ব্যাট হাতে মিরাজ এমনভাবে আউট হতে থাকলেন যে, দেশি ধারাভাষ্যকারদের বারবার মনে করিয়ে দিতে হলো- ও’তো জাত অলরাউন্ডার, টেল এন্ডার নয়! আর ক্রীড়া লেখকদের শব্দের পর শব্দ খরচ করতে হলো এই বলে- ওকে একটু সময় তো দিতে হবে!

Reneta

সেই সময়ের অপেক্ষাটা বেশি দীর্ঘ করলেন না মিরাজ। ক্যারিয়ারের পঞ্চম টেস্টে এসেই দেখা পেলেন প্রথম ফিফটির, ৫১! সাদা পোশাকে পরের ইনিংসগুলো ২৩, ৪১, ২৮, ২৪, ২* জানান দিচ্ছিল ট্রেনটা লাইনেই আছে। এরপর শনিবার কলম্বোর সিংহলিজে।

দল ধুঁকছে। জয়ের জন্য লড়ে লাভ নেই! পরাজয় অবধারিত। কিন্তু ১৯ বর্ষী তরুণ মাথার দারুণ পরিস্থিতি সামলানোর ঝলক তখনই বেরিয়ে এল সবকটি ডানা মেলে। মিরাজ খেললেন। অভিষেকের তৃতীয় ওয়ানডেতে এসে ব্যাটিং পেলেন। ধীরে দীরে শিল্পী হয়ে উঠলেন বাইশ গজে। যখন ফিরলেন, নামের পাশে টেস্টের সর্বোচ্চ ইনিংসটার সমান ৫১! ৭১ বলে ৬ চারে সাজানো। সংখ্যাগুলো বোঝাতে পারবে না কী পরিস্থিতিতে কী গোছানো এক ইনিংস দিয়েছেন মিরাজ।  সঙ্গে তিন ম্যাচে ৪ উইকেট।

যদিও জয়ের হাসিতে মাঠ ছাড়া হয়নি মিরাজের। সেটাই আবার মুদ্রার উল্টো পিঠটার কথাই মনে করিয়ে দিচ্ছে। তার এমন অনেক ইনিংসে বাংলাদেশ হয়তো মুদ্রার সেই উল্টো পিঠটাও দেখতে শুরু করবে আগামীতে। তাতে পাল্লা ভারী হতে থাকবে জয়ের। যে পাল্লার ওজনের নাম মিরাজ। অথবা মিরাজরা।

লেখাটি শেষ করতে করতেই খবর এলো প্রথমবারের মত টাইগার টি-টুয়েন্টি স্কোয়াডে ডাক পেয়েছেন মিরাজ। লঙ্কা সফরে টি-টুয়েন্টি ম্যাচ দুটি হবে ৪ ও ৬ এপ্রিল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মিরাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

তথ্যমন্ত্রীর সঙ্গে পরিবার নিয়ে কেক কাটলেন ফাহমিদা হক

জনগণের আস্থা রক্ষায় দায়িত্বশীল হবেন ফাহমিদা হক: তথ্যমন্ত্রী

মে ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির প্রথম জানাজা সম্পন্ন

মে ৭, ২০২৬

দুপুরের মধ্যে ১৮ অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

মে ৭, ২০২৬

টানা দ্বিতীয়বার ফাইনালে পিএসজি, বিদায় বায়ার্নের

মে ৭, ২০২৬

বিজেপির অর্ধেকের বেশি জয়ে বিতর্কিত ‘এসআইআর’ কি বড় ফ্যাক্টর?

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT