চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পড়া না পারায় মাদ্রাসা শিক্ষার্থীকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি

সোহেল তালুকদারসোহেল তালুকদার
১২:০৩ পূর্বাহ্ণ ১৭, আগস্ট ২০২০
জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলের ভূঞাপুরে পড়া না পারার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষার্থীকে পিটিয়ে গুরুতর জখমের অভিযোগ উঠেছে হয়রত আলী নামের এক মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগ স্বীকার করেছেন ওই শিক্ষক। আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে পরিবার।

ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার ডা: নিশাত সাইয়ীদা এ তথ্য নিশ্চিত করেছেন।

রোববার সন্ধ্যার দিকে ইবরাহীম খাঁ হাফিজিয়া মাদ্রাসা ও ইসলামী কিন্ডার গার্টেনে এই ঘটনা ঘটে। আহত তৌফিকুর রহমান (১২) পৌর এলাকার পশ্চিম ভূঞাপুর গ্রামের তুষার আহম্মেদ বুলবুলের ছেলে ও ইবরাহীম খাঁ হাফিজিয়া মাদ্রাসা ও ইসলামী কিন্ডার গার্টেনের হেফজ বিভাগের শিক্ষার্থী।

আহত শিক্ষার্থী তৌফিকুর রহমান বলেন, পড়া না পারার কারণে শিক্ষক হযরত আলী গাছের ডাল দিয়ে মারধর করেছে। শনিবারও একই রকম মারধর করে। পরে আজ মারের যন্ত্রণা সহ্য না করতে পেরে অভিভাবকদের জানালে তারা আমাকে হাসপাতালে ভর্তি করে।

অভিযুক্ত শিক্ষক হযরত আলী মারধরের কথা স্বীকার করে বলেন, গত কয়েকদিন ধরে ওই শিক্ষার্থী কোনো পড়া দিতে পারেনি। বারবার বুঝানোর পরও সে পড়া দিতে না পারায় রাগান্বিত হয়ে তাকে বেত দিয়ে মারধর করেছি । মারপিট একটু বেশি হয়ে গেছে। আমি এতে খুবই মর্মাহত।

ভূঞাপুর ফাযিল মাদ্রাসার প্রিন্সিপাল ও ইবরাহীম খাঁ হাফিজিয়া মাদ্রাসার সভাপতি আব্দুছ সোবহান বলেন, ঘটনাটি শুনেছি। তবে কী কারণে শিক্ষার্থীকে মারধর করা হয়েছে, সেটা জানতে পারিনি। হাসপাতালে ওই শিক্ষার্থীকে দেখতে গিয়েছিলাম।

Reneta

ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার ডা: নিশাত সাইয়ীদা বলেন, ওই শিক্ষার্থীর হাত-পা, উরু, ঘাড়েসহ শরীরের বিভিন্ন স্থানে মারধরের কারণে লাল হয়েছে ও ফুলে গুরুতর জখম হয়েছে। শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. নাসরীন পারভীন বলেন, ঘটনাটি শুনেছি। শিক্ষকসহ ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: টাঙ্গাইলের ভূঞাপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় মার্কিন নিষেধাজ্ঞা, আইনি জয় আলবানিজের

মে ১৪, ২০২৬

হরমুজ প্রণালিতে আবার নৌ চলাচল নিশ্চিতে খসড়া প্রস্তাব, সমর্থন ১১২ দেশের

মে ১৪, ২০২৬

বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৪০ ব্যক্তিত্বকে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি’র সম্মাননা

মে ১৪, ২০২৬
ফাইল ছবি

লেবাননে নিখোঁজ দুই বাংলাদেশির একজনের মরদেহ উদ্ধার

মে ১৪, ২০২৬

ঈদযাত্রায় দ্বিতীয় দিনের অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু

মে ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT