বিনোদন

পড়শীর ‘রাস্তা’

পড়শীর ‘রাস্তা’

পড়শী

‘রাস্তা দিয়ে হাঁটি যখন

বোকার মত চেয়ে থাকো

বলছি শোনো সাহস নিয়ে

সামনে এসে আমায় ডাকো।’

পড়শীর নতুন গান। শিরোনাম ‘রাস্তা’। কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সফট রক ধাঁচের এই গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন জুয়েল মোর্শেদ। প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন।

জুয়েল মোর্শেদ বলেন, ‘গীতিকারের কাছ থেকে প্রায় সাত বছর আগে  গানটির কথা নিয়েছিলাম। ই​দানিং কাজ করতে গিয়ে হঠাৎ লিরিকটি চোখে পড়ে। পড়শীর কণ্ঠ মাথায় রেখেই সুর ও সংগীত করেছি। আমার বিশ্বাস, সবার ভালো লাগবে।’

পড়শী বলেন, ‘একেবারে অন্যরকম একটি গান। গাইতে গিয়ে বেশ মজা পেয়েছি। আশা করি, শ্রোতারাও উপভোগ করবেন।’

রবিউল ইসলাম জীবন বলেন, ‘পড়শীর জন্য এর আগেও অনেকগুলো গানের কথা লিখেছি। তবে এটি সবগুলোর চেয়ে আলাদা। শ্রোতারা শুনলেই সেটা বুঝতে পারবেন।’

জুয়েল আরও জানান, আগামী সপ্তাহে ধ্রুব মিউজিকের ব্যানারে গানটির লিরিক্যাল ভিডিও প্রকাশ করা হবে। এরপর আসবে মিউজিক ভিডিও ভিডিও।

 

বিষয়:পড়শী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…