তথ্যপ্রযুক্তি

প্লে স্টোরে অ্যাপ বিক্রি করতে পারবেন বাংলাদেশীরা

গুগল প্লে

বাংলাদেশের অ্যাপ ডেভেলপারদের জন্য প্লে স্টোরে মার্চেন্ট অ্যাকাউন্ট খোলার সুযোগ চালু করেছে গুগল। এর ফলে দেশীয় অ্যাপ ডেভেলপাররা তাদের বিভিন্ন পেইড অ্যাপ প্লে স্টোরে আপলোড করার মাধ্যমে আরও বেশি বৈদেশিক মুদ্রা আয় করতে পারবেন।

এর আগ পর্যন্ত গুগল প্লে স্টোরে বাংলাদেশীদের জন্য মার্চেন্ট অ্যাকাউন্ট খোলার সুযোগ ছিল না। ফলে সম্ভাবনা থাকা সত্ত্বেও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় থেকেও বঞ্চিত হচ্ছিল বাংলাদেশ।

তবে মার্চেন্ট অ্যাকাউন্ট খোলার সুযোগ না থাকলেও ফ্রি অ্যাপ প্লে স্টোরে যুক্ত করে অ্যাপে বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে আয়ের সুযোগ ছিল।

বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার জন্যও একইদিনে মার্চেন্ট অ্যাকাউন্ট খোলার সুবিধা চালু করেছে গুগল।

বাংলাদেশের জন্য গুগল প্লে ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করবে গুগল এশিয়া প্যাসিফিক লিমিটেড।

বিষয়:গুগল প্লে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…