স্পোর্টস

প্লাতিনিকে সমর্থন দেবে না ইংলিশ ফুটবল সংস্থা

প্লাতিনিকে সমর্থন দেবে না ইংলিশ ফুটবল সংস্থা

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফার সভাপতি নির্বাচনে প্রার্থী হিসেবে উয়েফা সভাপতি মিশেল প্লাতিনিকে সমর্থন দেবে না ইংল্যান্ড ফুটবল সংস্থা এফএ। ফিফার বৃহস্পতিবারের মিটিং থেকেই প্লাতিনির ব্যাপারে সিদ্ধন্ত নেয় এফএ। শুক্রবার এই খবর দিয়েছে বিবিসি।

এক বিবৃতিতে এফএ জানায়, সফরলতার জন্য প্লাতিনিকে ধন্যবাদ জানাই। কিন্তু সভাপতি নির্বাচনের মতো ঝঁকিপূর্ণ কাজে তাকে সমর্থন করার কোনো ইচ্ছে আমাদের নেই।

এদিকে, প্লাতিনির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে আজই (শুক্রবার)। ফিফা এথিক্স কমিটি এ নিয়ে বৈঠকে বসবে।

দুর্নীতির সুষ্ঠু তদন্তের স্বার্থে ৯০ দিনের জন্য নিষিদ্ধ হন ফিফা সভাপতি সেপ ব্লাটার। ফিফার অন্তবর্তী সভাপতির দায়িত্ব পালন করতে প্রথম দিনের মত জুরিখে অফিস করেছেন আফ্রিকান ফুটবলের প্রধান ইসা হায়াতু।

বিষয়:উয়েফা প্লাতিনি ফিফা মিশেল প্লাতিনি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…