চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রয়োজনে আবারো রক্ত দিয়ে অধিকার রক্ষা করতে হবে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৩ পূর্বাহ্ণ ২১, ফেব্রুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

ভাষা আন্দোলনে শহীদদের প্রতি নিবেদিত গান আর পংক্তিমালায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে গণজাগরণ মঞ্চ। শাহবাগ প্রজন্ম চত্বরে শহীদ দিবস উপলক্ষে গণজাগরণ মঞ্চ ঘোষিত দুইদিনের কর্মসূচির শেষ দিনের অনুষ্ঠান শুরু হয় বিকাল চারটায়।

সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্য দিয়ে শুরু হয় “একুশের গান ও পংক্তিমালা” শীর্ষক সাংস্কৃতিক আয়োজন। এরপর মহান ভাষা আন্দোলনের অমর শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে মঞ্চে গান ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে বায়ান্নর গৌরবোজ্জ্বল ইতিহাসকে স্মরণ করা হয়।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তিনি বলেন, “যে অধিকার প্রতিষ্ঠার জন্য সালাম, বরকত, রফিক, জব্বার আত্মদান করেছিলেন তা আজো অর্জিত হয়নি। এখন পর্যন্ত সর্বস্তরে আমাদের মাতৃভাষা প্রবর্তনই করা হয়নি, আনুষ্ঠানিকতায় বন্দী হয়ে গেছে অমর একুশে ফেব্রুয়ারি। অথচ কথা ছিলো সকলে তার মাতৃভাষায় কথা বলার ন্যায্য অধিকার পাবে। ভাষার জন্য রক্তদানের গৌরবোজ্জ্বল ইতিহাসের উত্তরাধিকারী হিসেবে সকল জনগোষ্ঠীর ভাষার অধিকার সংরক্ষণের দায়িত্ব আমাদের উপরেই বর্তায়”।

ইমরান আরো বলেন, “সাম্প্রতিক সময়ে বাংলাদেশে বাকস্বাধীনতার উপর নানা অপশক্তি যে আঘাত করছে তা উনিশশো বায়ান্ন সালের সেই রক্তিম অতীতকেই স্মরণ করিয়ে দেয়। আমাদের পূর্বসূরিরা যেমন বুকের তাজা রক্ত ঢেলে কথা বলার অধিকার প্রতিষ্ঠা করে গেছেন; প্রয়োজনে আমাদের আবারো রক্ত দিয়ে কথা বলার অধিকার রক্ষা করতে হবে”।

বাংলা ভাষা ও এদেশের লোকায়ত সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় সরকারকে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমাদের সংস্কৃতিই আমাদের শেকড়। আমাদের স্বার্থেই এই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হবে। এর জন্য সবাইকেই এগিয়ে আসতে হবে।’

সর্বস্তরে বাংলা ভাষার প্রচলনের দাবি জানিয়ে ইমরান এইচ সরকার বলেন, “অমর একুশের চেতনা হচ্ছে মাথা নত না করে সকল অন্যায় ও অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানো। একদিন আমরা ভাষার দাবিতে রুখে দাঁড়িয়েছিলাম, এবার রুখে দাঁড়াতে হবে বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য। কেবল তখনই অমর শহীদদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হবে”।

Reneta

অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন সঙ্গীত ও আবৃত্তি শিল্পীরা অংশ নেন। এর মধ্যে ছিলেন রুবেল হোসেন, রবিউল ইসলাম শশী, ইন্দ্রাণী ঘটক, অনিন্দিতা আফরিন, জান্নাতুল ফেরদৌস লাকী, পশ্চিমবঙ্গের চলচ্চিত্রকার সৌমিত্র ঘোষ দস্তিদার, কণ্ঠশিল্পী রাজু বল, অসীম গিরি, ত্রিপুরার গণসংগীত শিল্পী শিবপ্রসাদ ধর , আবৃত্তি শিল্পী সুস্মিতা সেন প্রমুখ প্রমুখ।

এর আগে অমর একুশে ফেব্রুয়ারি, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শাহবাগ থেকে পদযাত্রা নিয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে গণজাগরণ মঞ্চ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

বিশ্ব বাঘ দিবস: সুন্দরবনে এখন ১২৫টি বাঘ, একসময় শিকার ছিল ‘বীরত্বের’ প্রতীক

জুলাই ২৯, ২০২৬

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার

জুলাই ২৯, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে বিটিভির সাবেক মহাপরিচালক মোস্তাফিজুর রহমানের জানাজা

জুলাই ২৯, ২০২৬

শেষ ওভারে ব্যাটে হৃদয়ের ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT