চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রোটিয়া বোলিং আক্রমণই বড় চ্যালেঞ্জ

সাইদুর রহমান শামীমসাইদুর রহমান শামীম
৬:৪৭ পূর্বাহ্ণ ২০, জুলাই ২০১৫
স্পোর্টস
A A

বৃষ্টির আশংকার মধ্যে মঙ্গলবার শুরু হচ্ছে বাংলাদেশ-সাউথ আফ্রিকা প্রথম টেস্ট। অধিনায়ক মুশফিক ও কোচ হাতুরুসিংহ বলছেন, স্টেইন-মরকেল’দের নিয়ে গড়া প্রোটিয়া বোলিং আক্রমণ সামলানোই টিম-টাইগার্সের সামনে বড় চ্যালেঞ্জ।

দু’দলের আগের আট টেস্টের সব’কটিতেই হেরেছে বাংলাদেশ, এরমধ্যে সাতটিতে ইনিংস হার। ২০০৮-এ চট্টগ্রামে নেইল ম্যাকঞ্জি, গ্রায়েম স্মিথের দুই ডাবল সেঞ্চুরিতে বাংলাদেশের হার ইনিংস ও আড়াইশো রানের। বাংলাদেশ টিমের কোচ হাথুরুসিংহের আশা, প্রোটিয়াদের বিশ্বসেরা পেস আক্রমণকে সামলে নিতে পারলেই প্রতিদ্বন্দ্বিতা গড়া যাবে। কোচ বলেন, টেস্ট অনেক বড় মোমেন্ট। এই মোমেন্টের ওপর অনেক কিছু নির্ভর করে। তবে সব অবস্থায় কামব্যাক করার ক্ষমতা টাইগাররা রাখে। তাই আমাদের জন্য এই মোমেন্ট এখন আর কোনো বিষয় না।আমাদের মানসিকতা থাকবে দারুণ ছন্দে খেলা। নিজেদের ওপর আস্থা রেখে আমরা আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চাই।

ওয়ানডে’তে যাইহোক, টেস্ট সিরিজে প্রোটিয়াদের সঙ্গে ‘টিম-টাইগার্সের’ অতীত রেকর্ড বেশ খারাপ। তারপরও আশা ওয়ানডে সিরিজে পাকিস্তান, ভারত, সাউথ আফ্রিকার বিপক্ষে জয় প্রতিদ্বন্দ্বিতা রসদ যোগাবে। তাই কোচের মতো টেস্ট ক্যাপ্টেন মুশফিকুর রহিমও ।

এই ম্যাচেও কিপিং করছেন না মুশফিক, তবে আবহাওয়ার সর্বশেষ অবস্থা, কন্ডিশন আর উইকেট দেখেই প্রথম একাদশ সাজানো হবে। আট ব্যাটসম্যানের ফর্মূলার পাশপাশি টেস্ট অভিষেক হতে পারে কাটার মুস্তাফিজের।

অধিনায়ক মুশফিক বলেন, গত আট মাস বাংলাদেশ যেভাবে ক্রিকেট খেলছে, আশা করি এই দুই ম্যাচের টেস্ট সিরিজে ভালো করার সম্ভাবনা খুব বেশি।

অন্যদিকে স্টেইনের উপস্থিতি আর টেস্ট ফরম্যাট বলেই আস্থা নিয়ে শুরু করতে পারছেন সাউথ আফ্রিকান অধিনায়ক হাশিম আমলা। বাংলাদেশ দলের যেমন মুস্তাফিজ, তেমনি সাউথ আফ্রিকার বেশ ক’জন তরুণের টেস্ট অভিষেকের স্বাক্ষী হতে পারে এই ম্যাচ।

Reneta

এদিকে ওয়ানডে সিরিজ জয়ের রাত থেকেই চট্টগ্রামের আকাশে বৃষ্টি ঝরছে দিনের কোনো না কোনো সময়ে। আবহাওয়া অফিস জানাচ্ছে, আগামী সাতদিন থাকবে একই ধারা। তবে টেস্ট শুরু’র আগেরদিন উজ্জ্বল আবহাওয়া আশাবাদি করছে দুই দলকেই।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

মেক্সিকান চাপের মুখে লড়ে কোয়ার্টারে গেল ১০ জনের ইংল্যান্ড

জুলাই ৬, ২০২৬

সর্বস্তরের শ্রদ্ধার জন্য আজ ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ

জুলাই ৬, ২০২৬

ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

জুলাই ৬, ২০২৬

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিপক্ষে অপরাজিতই থাকল নরওয়ে

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT