চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রোটিয়াদের বিশ্বকাপ স্বপ্নে শুরুতেই আফগান ধাক্কা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫১ অপরাহ্ণ ১৭, জানুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

ঘরের মাঠে যুব বিশ্বকাপ খেলতে নেমে বড় ধাক্কা খেয়েছে সাউথ আফ্রিকা। স্বাগতিকরা টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের স্পিনে নাস্তানাবুদ হয়ে ৭ উইকেটের হারে যাত্রা শুরু করেছে।

কিম্বার্লিতে শুক্রবার শুরুতে ব্যাট করতে নেমে ৫০ ওভারের ম্যাচে ২৯.১ ওভারে অলআউট হয়ে প্রোটিয়ারা তুলতে পেরেছে কেবল ১২৯ রান। জবাব দিতে নেমে ২৫ ওভার আর ৭ উইকেট অক্ষত রেখেই জয়ে নোঙর ফেলে আফগানরা।

স্বাগতিকদের আউট হওয়া দশ ব্যাটসম্যানের সাতজনই ফিরেছেন এক অঙ্কের ঘরে। যার মাঝে রানের খাতা খুলতে পারেননি তিনজন। বাকি চারজনের মধ্যে সর্বোচ্চ ইনিংসটি ৮ রানের!

দলীয় সংগ্রহটা এরপরও যে একশ পেরিয়ে গেল সাউথ আফ্রিকার, তাতে অবদান অধিনায়ক ব্রিস পার্সন্সের ৪০, লুক বেউফোর্টের ২৫ ও শেষদিকে ২৩ বলে জেরাল্ড কোয়েটজের ৩৮ রান।

প্রোটিয়া ব্যাটসম্যানদের উপর তোপ দেগেছেন মূলত আফগান স্পিনাররা। লেগস্পিনার শাফিকুল্লাহ ঘাফারি একাই নিয়েছেন ৬ উইকেট। ৯.১ ওভার হাত ঘুরিয়ে ২ মেডেনে ১৫ রানে প্রতিপক্ষের ৬ ব্যাটসম্যানকে সাজঘরে পাঠিয়েছেন তিনি।

চায়নাম্যান বোলার নুর আহমেদ ও পেসার ফজল হক ২টি করে উইকেট নিয়ে ঘাফানিকে যোগ্য সঙ্গ দিয়েছেন।

Reneta

লক্ষ্য তাড়ায় নেমে ওপেনার ইব্রাহিম জাদরানের ৫২ ও ইমরানের ৫৭ রানের দুই ইনিংসে সহজ জয়ের রাস্তা সহজেই মাপা হয়ে যায় আফগানিস্তানের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপযুব বিশ্বকাপ-২০২০লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT