মোহালিতে সিরিজের প্রথম টেস্টে সাউথ আফ্রিকার বিপক্ষে ১৪২ রানে এগিয়ে ভারত। দ্বিতীয় ইনিংসে ভারতের সংগ্রহ ২ উইকেটে ১২৫ রান। দ্বিতীয় দিনেই মোহালির উইকেট দেখেছে ১০ উইকেটের পতন।
৮ উইকেট হাতে রেখে ২৮ রানে দ্বিতীয় দিন শুরু করা প্রোটিয়াদের প্রথম ইনিংস থামে মাত্র ১৮৪ রানে। অশ্বিন ৫টি ও জাদেজা নিয়েছেন ৩টি উইকেট।
এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে এদিন সুবিধা করতে পারে নি ভারত। গত দিনের মত এদিনও রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন শেখর ধাওয়ান। ৪৭ রানে বিজয়ও হাটেন একই পথে।
কিন্তু দিনের বাকিটা সময় চেতস্বর পূজারাকে সঙ্গ দিয়ে নির্বিঘ্নেই কাটান বিরাট কোহলি। পূজারা ৬৩ ও কোহলি ১১ রান নিয়ে তৃতীয় দিন শুরু করবেন।






