বিদেশের মাটিতে টেস্ট সিরিজে সাউথ আফ্রিকার নয় বছর অপরাজিত থাকার রেকর্ড ভেঙে দিলো ভারত। নাগপুরে তৃতীয় টেস্টে টেস্ট র্যাংকিং এর শীর্ষ দল সাউথ আফ্রিকাকে ১শ’২৪ রানে হারিয়ে হোস্ট ভারত এক ম্যাচ হাতে রেখেই টেস্ট সিরিজ জয় নিশ্চিত করেছে।
৩শ’১০ রানের টার্গেটে দ্বিতীয় ইনিংস শুরু করা সাউথ আফ্রিকা ২ উইকেটে ৩২ রান নিয়ে শেষ করেছিলো দ্বিতীয় দিন। সকালে তৃতীয় দিনের খেলা শুরু করা প্রোটিয়ারা ভারতীয় স্পিন আক্রমণ সামাল দেয় আমলা’র ৩৯ ও ডুপ্লেসিসের ৩৯ রানের দুই ইনিংসে।
প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেয়া অশ্বিন দ্বিতীয় ইনিংসে সাতসহ ম্যাচে নেন ১২ উইকেট। শেষ পর্যন্ত ১৮৫ রানে সাউথ আফ্রিকার দ্বিতীয় ইনিংস শেষ হলে তৃতীয় দিনেই ম্যাচ ও সিরিজ জিতে নেয় ভারত। ৩ ডিসেম্বর নয়াদিল্লিতে শুরু শেষ টেস্ট।






