চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রোটিয়াদের প্রতিরোধ করে ইংলিশদের আশা দিচ্ছেন বার্নস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১০ অপরাহ্ণ ২৮, ডিসেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

দ্বিতীয়দিনেই দারুণ জমে উঠেছিল ইংল্যান্ড-সাউথ আফ্রিকার বক্সিং-ডে টেস্ট। যেখানে ভেল্কি দেখান দুই দলের পেসাররা। সেখানে তৃতীয়দিনে এসে উল্টো ভেলকি দেখাচ্ছেন ব্যাটসম্যানরা। বিশেষ করে ইংল্যান্ডের ররি বার্নস। প্রোটিয়াদের প্রতিরোধ করে ইংলিশদের জয়ের আশার জাগাচ্ছেন এই ওপেনার।

প্রথম ইনিংসে ২৮৪ রানে অলআউট হয় সাউথ আফ্রিকা। ইংল্যান্ড সেখানে প্রথম ইনিংসে তেমন কোনো প্রতিরোধই করতে পারেনি। ১৮১ রানে অলআউট হয়ে যান জো রুটরা।

সাউথ আফ্রিকার প্রথম ইনিংসে তবু বড় রানের পথে হেঁটেছিলেন কুইনটন ডি কক। ৯৫ রান করে ফিরেন তিনি। ইংল্যান্ডের প্রথম ইনিংসে একমাত্র জো ডেনলি ছাড়া আর কেউ ৫০ ছুঁতে পারেনি। ডেনলি হাফসেঞ্চুরি করেই আউট হন। বেন স্টোকস (৩৫) চেষ্টা চালালেও বড় ইনিংস গড়ার পক্ষে সেটা যথেষ্ট ছিল না।

সাউথ আফ্রিকা পেসার ভারনন ফিল্যান্ডার ১৬ রান দিয়ে ৪ উইকেট নেন। তাকে যোগ্য সঙ্গ দেন কাগিসো রাবাডা। তিন উইকেট নেন তিনি।

বোলারদের দাপটে ম্যাচে যখন তারা ভালো জায়গায়, তখন খুব বেশিক্ষণ স্বস্তিতে থাকতে পারেনি সাউথ আফ্রিকা। কারণ, পাল্টা আঘাত করে ইংল্যান্ড পেসাররাও। জফরা আর্চার দুই উইকেট তুলে নেন। বাকি দুই পেসার জেমস অ্যান্ডারসন স্টুয়ার্ট ব্রড একটি করে উইকেট নেন।

দ্বিতীয় দিনের শেষে সাউথ আফ্রিকা ছিল ৭২-৪। তৃতীয়দিন তারা অলআউট হয় ২৭২ রানে। ভ্যান ডার ডুসেন ৫১ ও ফিল্যান্ডার ৪৬ রান করেন। ইংল্যান্ডের হয়ে আর্চার নেন ৫ উইকেট। বেন স্টোকস দখল করেন দুটি উইকেট।

দ্বিতীয়দিন শেষে বলা হচ্ছিল, যদি আড়াইশো রানের লিডও সাউথ আফ্রিকা ইংল্যান্ডের সামনে রাখতে পারে, তাহলেই রুটদের কাজ ভয়ঙ্কর কঠিন হয়ে যাবে। কারণ ইংল্যান্ডকে ব্যাট করতে হবে চতুর্থ ইনিংসে। তার ওপর স্বাগতিক পেসাররা যে গতিতে বল করছেন, তাতে ইংল্যান্ড ব্যাটসম্যানদের বড় চ্যালেঞ্জের সামনে পড়তে হবে।

কিন্তু ৩৭৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে উল্টো চিত্রই তুলে ধরেন ইংল্যান্ডের দুই ওপেনার। জুটিতে তোলেন ৯২ রান। ২৯ রানে ডম শিবলি কেশব মহারাজের শিকার হলেও ইংলিশদের জয়ের আশা দিচ্ছেন ররি বার্নস। ৭৭ রানে অপরাজিত তিনি। ১০ অপরাজিত তার সঙ্গী জো ডেনলি। তৃতীয়দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ এক উইকেটে ১২১ রান। বাকি দুদিনে তাদের করতে হবে আরও ২৫৫ রান। হাতে ৯টি উইকেট।

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের নাম ঘোষণা রোববার

পরবর্তী

মিরাজের ব্যাটিং তাণ্ডবে জিতল খুলনা

পরবর্তী

মিরাজের ব্যাটিং তাণ্ডবে জিতল খুলনা

স্বর্ণের বার উদ্ধার

শাহজালালে ৩২ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

সর্বশেষ

ভারী বৃষ্টির কবলে মক্কা: ‘রেড এল্যার্ট’ জারি

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগুনে নবজাতকদের মৃত্যু: তালাবদ্ধ ছিল পাকিস্তানের সেই হাসপাতালের দরজা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলুম-নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে নজরুল আমাদের শক্তি: রিজভী

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বাড়ছে, নিখোঁজ ৫৭৯

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT