চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষমতাও সু চির হাতে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৮ পূর্বাহ্ণ ১৩, নভেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

মিয়ানমারের ঐতিহাসিক সাধারণ নির্বাচনে অং সান সু চির ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়ী হয়েছে বলে জানিয়েছে দেশটি নির্বাচন কর্মকর্তারা। কয়েক দশক ধরা সামরিক শাসনের বেড়াজাল ভেঙ্গে গণতন্ত্রের পথে উত্তরণের এই জয়ে এখন পর্যন্ত প্রকাশিত ফলাফলে সংসদের নিয়ন্ত্রণ ও প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষমতা লাভ করবে এনএলডি।

এখন পর্যন্ত প্রকাশিত ৮০ শতাংশ আসনের ফলাফলে এনএলডি তার নিরঙ্কুশ ক্ষমতা প্রয়োগের জন্য প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশের বেশি আসন লাভ করেছে। তবে সামরিক বাহিনীর হাতে এক-চথুর্তাংশ আসন থাকায় সরকার পরিচালনায় তাদেরও ব্যাপক প্রভাব থাকবে।

পাঁচ বছর আগে ব্যাপক সমালোচিত নির্বাচনে জয় লাভ করা সেনাবাহিনী সমর্থিত ক্ষমতাসীন ইউনিয়ন সলিডারিটি পার্টি (ইউএসডিপি) এই নির্বাচনে এখন পর্যন্ত মাত্র ৫ শতাংশ আসন লাভ করেছে।

দেশটির তিন কোটি ভোটারের মধ্যে জনগণের ব্যাপক অংশগ্রহণের এই নির্বাচনে ৮০ শতাংশ ভোটার ভোট দিয়েছেন বলে এক হিসেবে প্রকাশ করা হয়েছে। মিয়ানমারের পার্লামেন্টের দুই কক্ষ মিলিয়ে মোট ৬৬৪টি আসন। এরমধ্যে ১৬৬টি সেনাবাহিনীর জন্য সংরক্ষিত।  সংখ্যাগরিষ্ঠতা পেতে এনএলডিকে পেতে হতো ৩৩০টি আসন।

মিয়ানমারের (পূর্বে যা বার্মা নামে পরিচিত ছিলো) ইতিহাসে ২৫ বছরের মধ্যে গত রবিবার অনুষ্ঠিত প্রথম এই উন্মুক্ত নির্বাচনে এনএলডির অভাবিত জয়ের পরেও সংবিধান মোতাবেক প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারবেন না গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে কয়েক দশক গৃহবন্দী থাকা শান্তিতে নোবেল জয়ী সু চি।

দেশটির সংবিধান অনুযায়ী যে ব্যক্তির সন্তান জন্মসূত্রে বিদেশী নাগরিক তারা প্রেসিডেন্ট হতে পারবেন না। সামরিক বাহিনীর শাসনামলে বন্দীত্ব বরণ করা সু চির দুই পুত্র সন্তানই জন্মসূত্রে যুক্তরাজ্যের নাগরিক। তবে সু চি বরাবরেই জোরের সাথে বলে আসছেন তার দল নির্বাচনে জয়ী হলে নেতৃত্বের আসনে তিনিই থাকবেন।

Reneta

মিয়ানমারের ঐতিহাসিক নির্বাচনটি ব্যাপক পরিসরে স্বচ্ছ এবং ন্যায্য বলে বিবেচিত হলেও কিছু ক্ষেত্রে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। দেশের নাগরিক বলেই স্বীকৃত নয় সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠিসহ লাখ লাখ মানুষ নির্বাচনে ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারেননি।

সু চির বিজয়ে আশার আলো দেখছেন দেশটির ধর্মীয় সংখ্যালঘুরা। সু চির নেতৃত্বে গণতন্ত্রের অভিযাত্রায় বৈষম্যের শেষ হবে বলে মনে করছেন তারা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মিয়ানমারমিয়ানমার নির্বাচনসু চি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: নটর ডেম ম্যাথ ক্লাবের প্রতিনিধি ও চ্যানেল আই নিউজের চীফ নিউজ এডিটর মীর মাসরুর জামান

নটর ডেম ম্যাথ ফেস্টিভালে মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হলো চ্যানেল আই

এপ্রিল ২১, ২০২৬
ছবি: প্রতিনিধি

ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মৌলভীবাজারের যুবক নিহত

এপ্রিল ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

‘সংসদ সদস্য হিসেবে মনোনয়ন ফাহমিদার দীর্ঘদিনের সামাজিক সম্পৃক্ততারই ধারাবাহিকতা’

এপ্রিল ২১, ২০২৬

বিশ্বব্যাপী খাদ্যসংকট ক্রমেই বাড়ছে: ঝুঁকিতে বাংলাদেশ

এপ্রিল ২১, ২০২৬

শান্তি আলোচনা: মিয়ানমার জান্তা সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান বিদ্রোহীদের

এপ্রিল ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT