চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রেসিডেন্ট ও খেলা মনের মতো হলেই চুক্তি করবেন মেসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৩ অপরাহ্ন ১০, নভেম্বর ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

টানা চার ম্যাচ জয়হীন থাকার পর শনিবার রিয়াল বেটিসকে ৫-২ গোলে হারিয়ে পথে ফিরেছে বার্সেলোনা। অধিনায়ক ও মূল তারকা লিওনেল মেসিকে প্রথমার্ধে সাইডবেঞ্চে বসিয়ে রাখায় কোচ রোনাল্ড কোম্যানের হাল্কা সমালোচনা হলেও বড় জয় আর মেসির জোড়া গোল সব উত্তাপে পানি ঢেলে দিয়েছে। মৌসুমে প্রথমবারের মতো আর্জেন্টাইন ফরোয়ার্ডের অনফিল্ড গোলও স্বস্তি এনেছে ন্যু ক্যাম্পে।

মৌসুমের শুরুতে ক্লাব ছাড়ার ইচ্ছা জানান দেয়া মেসির জন্য বেটিস ম্যাচের পারফরম্যান্স খানিকটা স্বস্তিরও। শনিবারের আগে নতুন মৌসুমে পেনাল্টি ছাড়া গোলই করতে ভুলে গিয়েছিলেন ছয়বারের ব্যালন ডি’অরজয়ী মহাতারকা। অধিনায়ক গোলে ফেরায় বার্সা সমর্থকদের মনে খানিকটা আনন্দ, সমানতালে বাড়ছে অস্বস্তিও। জাগছে প্রশ্ন, আগামী মৌসুমে মেসি ন্যু ক্যাম্পে থাকছেন তো?

স্প্যানিশ গণমাধ্যম মার্কা বলছে বার্সার সঙ্গে চুক্তি বাড়াতে কিছু বিষয়ে নজর রাখছেন মেসি। তার মূল চাহিদার একটি হল ক্লাবের দায়িত্বে অবশ্যই ভালো একজন প্রেসিডেন্টকে নিতে হবে, যিনি পদত্যাগ করা প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তেমেউয়ের সমস্ত ব্যর্থতা ধুয়ে বার্সাকে ফিরিয়ে আনবেন গৌরবের পথে।

মূলত বার্তেমেউয়ের হঠকারিতায় বিরক্ত হয়েই কাতালোনিয়া ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ৩৩ বছর বয়সী আর্জেন্টাইন। বার্তেমেউ দলবলসহ পদত্যাগ করায় মেসির পছন্দের প্রেসিডেন্ট নির্বাচনের সুযোগ বেড়েছে।

শুধু ভালো প্রেসিডেন্ট হলেই হচ্ছে না, ভালো খেলতে হবে মাঠেও, লাগবে প্রয়োজনীয় খেলোয়াড়। মেসির দুই চাহিদার এটি অন্যতম। মাঠে এবং বাইরে পরিবেশ যদি নিজের চাহিদার সঙ্গে মিলে যায়, তবেই আগামী জুনে শেষ হতে যাওয়া চুক্তিকে ফের বর্ধিত করতে পারেন মেসি!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সেলোনালিওনেল মেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশবাসীকে শিরোপা উৎসর্গ সাফ চ্যাম্পিয়নদের

এপ্রিল ৫, ২০২৬

বিসিবির বোর্ড সভায় যা যা সিদ্ধান্ত হল

এপ্রিল ৪, ২০২৬

‘দম’ দেখলেন বাস্তবের নূর, কাঁদলেন নিশো

এপ্রিল ৪, ২০২৬

রাষ্ট্রীয় সিদ্ধান্তের কারণেই বিশ্বকাপ খেলা হয়নি বাংলাদেশের

এপ্রিল ৪, ২০২৬

ভালুকায় কলাচাষে সংকট, কৃষক চান সহায়তা

এপ্রিল ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT