চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রেমে ব্যর্থ হয়েই অভিনেতা হওয়ার জেদ চাপে!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৯ অপরাহ্ণ ২৭, এপ্রিল ২০২২
বিনোদন
A A

নওয়াজউদ্দিন সিদ্দিকীর খ্যাতি বলিউড ছাড়িয়ে এখন পুরো বিশ্বে। ‘ব্ল্যাক’, ‘গ্যাংস অব ওয়াসিপুর’, ‘মান্টো’, ‘দ্য লাঞ্চ বক্স’-এর মতো একাধিক দর্শকপ্রিয় ছবি তার ঝুলিতে। তবে তার আজকের এই অবস্থানের পেছনে রয়েছে এক ব্যর্থ প্রেমের গল্প, সম্প্রতি এক সাক্ষাতকারে সে তথ্যই ফাঁস করেছেন অভিনেতা।

উত্তর প্রদেশের ছোট্ট গ্রামে বড় হয়ে ওঠা আজকের নওয়াজ একসময় পাত্তা পাননি মনের মানুষের কাছে। টিভিই ছিল সেই মেয়ের ধ্যানজ্ঞান। আর তাইতো প্রেমে ব্যর্থ হয়ে শপথ নেন ‘একদিন নিজেও টিভির পর্দায় এসে দেখাবেন’। প্রতীজ্ঞা তিনি ঠিকই পূরণও করেছেন, তবে সেই প্রেম কিন্তু অসম্পূর্ণই রয়ে গেছে।

নওয়াজ আরও বলেন, ‘আসলে যখন আমাদের গ্রামে একটা টিভি এলো, তখন সেই মেয়ে সেখানে যেত কৃষি দর্শন দেখতে। যাওয়ার পথে মাঝে মধ্যে আমি ওকে বলতাম আমার সঙ্গে কথা বলতে। কিন্তু ওর কাছে কৃষি দর্শন দেখাটা এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে আমার সঙ্গে কথা বলত না। তারই প্রেক্ষিতে একদিন আমি বলেছিলাম, ‘একদিন তোকে টিভির পর্দায় এসে দেখিয়ে দেব’।

প্রেম হারিয়েই নওয়াজের মাথায় জেদ চেপেছিল অভিনেতা হওয়ার। এরপর প্রথম টিভি সিরিজে কাজ করবার পর গ্রামের এক বন্ধুকে ফোন করেছিলেন নওয়াজ। ওই মেয়েটিকে এই সুখবরটা পৌঁছে দেওয়ার জন্য। তবে পাল্টা জবাব যা এসেছিল তাতে বেশ হতাশ হয়েছিলেন অভিনেতা।

‘গ্যাংস অব ওয়াসিপুর’ অভিনেতা বলেন, ‘আমি ওই মেয়েটির কাছে প্রতিজ্ঞা করেছিলাম। স্বভাবতই আমি ওকে ফোন করে খবরটা জানাতে চেয়েছিলাম প্রথম টিভি সিরিজে কাজ করবার পর। তবে যখন গ্রামের এক বন্ধুকে ফোন করে মেয়েটার সঙ্গে কথা বলতে বললাম, তখন সে জানালো ওর বিয়ে হয়ে গেছে। শুধু তাই নয়, ৫-৬ টা সন্তান রয়েছে। আর যাকে সে বিয়ে করেছে সে টিভি দেখা তো দূরের কথা, ওকে ঘর থেকেও বের হতে দেয় না’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেতাগ্যাংস অব ওয়াসিপুরনওয়াজনওয়াজউদ্দিন সিদ্দিকীপ্রেমসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে: জয়সোয়াল

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT