বিনোদন

প্রেমের পরিণতি দিতেই বিয়ে করেছি: ইলিয়াস

গায়ক ইলিয়াসকে বিয়ে করলন মডেল সুবাহ

বিবাহিত দম্পতি প্রেমের পরিণতিতে একে অপরকে চুমু খাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিবাহিত দম্পতি প্রেমের পরিণতিতে একে অপরকে চুমু খাচ্ছেন, পটভূমিতে ফুলের সাজসজ্জা।. Channel i News – চ্যানেল আই নিউজ

ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে প্রেম ও বিতর্কিত কল রেকর্ড ফাঁস হওয়ার পর আলোচনায় এসেছিলেন হুমায়রা সুবাহ। এরপর তিনি মডেলিং ও চলচ্চিত্রে অভিনয়ে আসেন।

সেই হুমায়রা সুবাহকে বিয়ে করলেন গায়ক ইলিয়াস হোসেন। বেশ কদিন ধরে ইলিয়াস-সুবাহর প্রেমের গুঞ্জন চলছিল। শেষ পর্যন্ত গুঞ্জন সত্যি হলো। প্রেমের পর্ব শেষে বিয়েও করেছেন দুজন।

বিজয় দিবস উপলক্ষে কণ্ঠশিল্পী ইলিয়াসের সঙ্গে তোলা কিছু ছবি ফেসবুকে শেয়ার করে সুবাহ লিখেন, ‘আমাদের বিজয় দিবস’। তার এমন পোস্টের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের প্রেমের গুঞ্জন উঠে।

বৃহস্পতিবার সুবাহ নিজের ফেসবুকে গায়ে হলুদের ২টি ছবি শেয়ার করলে দুজনের বিয়ের গুঞ্জন আরো জোরালো হয়ে উঠে।

এটি ইলিয়াসের তৃতীয় বিয়ে। এ প্রসঙ্গে ইলিয়াস চ্যানেল আই অনলাইনকে বলেন, গত ১ ডিসেম্বর আমাদের বিয়ে হয়েছে। তার আগে আমাদের প্রেমের সম্পর্ক ছিল। আমাদের প্রেমের পরিণতি দেওয়ার জন্য বিয়ে করেছি।

জানা যায় বিয়ের পর তারা একসঙ্গে বনানীতে বাসা ভাড়া নিয়ে থাকছেন। ইলিয়াস বলেন, বিয়ের করেছি এতটুকু জানাতে চাই। এর বেশি এখন জানাতে চাই না।

ইলিয়াস হোসাইন ‘না বলা কথা’, ‘আমার ভিতর’, ‘এক পলকে’, ‘নীল নয়না’, ‘সারাটি জীবন’, ‘শোন একটা কথা বলি’ গানগুলোর মাধ্যমে জনপ্রিয়তা পান। সুবাহ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন। এরমধ্যে রফিক শিকদারের ‘বসন্ত বিকেল’ নামে একটি ছবি মুক্তির অপেক্ষায় আছে।

বিষয়:ইলিয়াস গায়ক নাটক বিয়ে সিনেমা সুবাহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…