চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রেমের খেসারত দিলেন ইউপি চেয়ারম্যান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১০ অপরাহ্ণ ২০, আগস্ট ২০১৯
- সেমি লিড, জনপদ, জয়পুরহাট
A A

শফিউল বারী রাসেল: জয়পুরহাটের পাঁচবিবিতে প্রেমিকার অনশনের মুখে পরকীয়ার খেসারত হিসেবে দেড় লাখ টাকা দিতে হয়েছে আওলাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে।

ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের সঙ্গে কথা বলে জানা গেছে, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া গ্রামের সনি চৌধুরীর স্ত্রী কয়েক মাস আগে তার স্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ নিয়ে পূর্ব পরিচিত আওলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের কাছে যান।

এক পর্যায়ে ওই চেয়ারম্যান তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। বিষয়টি জানাজানি হলে ওই নারীর স্বামী তাকে বাড়ি থেকে বের করে দেয়। এরপর ওই নারী বিয়ের দাবি নিয়ে চেয়ারম্যান রাজ্জাকের কার্যলয়ে আসেন। এ সময় চেয়ারম্যান সেখান থেকে পালিয়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম কাজীর নিজ বাড়িতে স্থানীয় কিছু প্রভাবশালী ও চেয়ারম্যানের শুভাকাঙ্ক্ষী ওই নারীকে ১ লাখ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণে সম্মত হয়। সেখানে তাকে নগদ ১ লাখ টাকা দিয়ে পাঠিয়ে দেন তারা।

ভুক্তভোগী ওই নারী বলেন: আমার স্বামী একটু বদমেজাজী। তাই স্বামীর পূর্ব পরিচিত রাজ্জাক চেয়ারম্যানের কাছে অভিযোগ নিয়ে গেছিলাম। কিন্তু সে আমার দুর্বলতার সুযোগ নিয়ে প্রেমের প্রস্তাব দেয়।

‘‘এরপর মোবাইলে কল করে নানা প্রলোভন দেয়। এক পর্যায়ে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আজ যখন বিয়ের দাবিতে আসলাম, তখন ভয়ভীতি দেখিয়ে বিদায় করে দেয়। স্বামীও বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি কি করবো?’’

Reneta

আওলাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম কাজীর কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন: গৃহবধূর এ অভিযোগ মিথ্যা ও সাজানো নাটক মাত্র।

ইউপি সদস্য সেকেন্দার আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন: গৃহবধূ বিয়ের দাবিতে এসেছিলো তাকে আইনানুগ ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এ বিষয়ে চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের সঙ্গে মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার নম্বর বন্ধ থাকায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পাঁচবিবি থানায় অফিসার ইনচার্জ মনসুর রহমান বলেন: এই খবরটি আমরা পেয়েছি। তবে গৃহবধূর লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউপি চেয়ারম্যানজয়পুরহাটপরকিয়াপ্রেম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তিন বছর পর চলচ্চিত্রে সজল, বিপরীতে পূজা চেরী

পরবর্তী

প্রত্যাবাসনের তালিকায় থাকা রোহিঙ্গাদের সাক্ষাৎকার

পরবর্তী
রোহিঙ্গা-মিয়ানমার-রাখাইন-ত্রাণ সহায়তা

প্রত্যাবাসনের তালিকায় থাকা রোহিঙ্গাদের সাক্ষাৎকার

দক্ষতার অভাবে শ্রমবাজার সংকুচিত হচ্ছে: প্রবাসী কল্যাণমন্ত্রী

সর্বশেষ

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT